Saturday, September 5, 2026
28 C
Kolkata

হিমাচল প্রদেশে কাশ্মীরি মুসলিম শাল বিক্রেতাকে অস্ত্র লুকানোর মিথ্যা অভিযোগে হেনস্থা!

হিমাচল প্রদেশের কাংড়া জেলার নূরপুর এলাকায় এক কাশ্মীরি শাল বিক্রেতাকে প্রকাশ্যে হেনস্থা ও ভয় দেখানোর অভিযোগ উঠেছে। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আক্রান্ত ব্যবসায়ীর নাম মোহাম্মদ রমজান। তিনি কুপওয়ারা জেলার বাসিন্দা এবং শীতের মরসুমে শাল বিক্রি করতে বিভিন্ন রাজ্যে যান।

অভিযোগ, স্থানীয় এক ডানপন্থী কর্মী সুরজিত রাজপুত গুলেরিয়া রমজানকে রাস্তায় দাঁড় করিয়ে জেরা করেন। পুরো ঘটনাটি তিনি ফেসবুকে লাইভও করেন। ভিডিওতে দেখা যায়, গুলেরিয়া রমজানের শালের ব্যাগের ভিতরে অস্ত্র লুকানো আছে বলে সন্দেহ প্রকাশ করছেন। এমনকি তিনি দাবি করেন, রমজান নাকি একটি AK -47 রাইফেল বহন করছেন।

রমজান বারবার জানান, তিনি শুধু ব্যবসা করতে এসেছেন এবং তার কাছে প্রয়োজনীয় অনুমতিপত্রও আছে। তবুও অভিযুক্ত ব্যক্তি তাকে কটূক্তি করেন, মালপত্র তল্লাশি করেন এবং রাজ্য ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন। এমনকি কাশ্মীরিদের নিয়ে নানা বিদ্রূপও করা হয় বলে অভিযোগ।

পরে রমজান থানায় অভিযোগ জানান। পুলিশ তাকে ডেকে বিস্তারিত তথ্য নিলেও এখনো এফআইআর দায়ের হয়নি। থানার পক্ষ থেকে বলা হয়েছে, ওই ব্যক্তি শুধু কাশ্মীরিদের নয়, অন্য রাজ্যের ব্যবসায়ীদেরও প্রশ্ন করেন।তবে জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা করেছে। তাদের দাবি, হিমাচলে এ ধরনের ঘটনা বারবার ঘটছে এবং কাশ্মীরি মুসলিম ব্যবসায়ীদের লক্ষ্য করা হচ্ছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories