Saturday, September 5, 2026
28 C
Kolkata

ছত্তিশগড়ের গারিয়াবন্দে মুসলিমদের বাড়িতে হামলা, একাধিক ঘর জ্বালিয়ে দিল উগ্রবাদী দুষ্কৃতীরা

ছত্তিশগড়ের গারিয়াবন্দ জেলার দুতকাইয়া গ্রামে সাম্প্রদায়িক উত্তেজনাকে কেন্দ্র করে ভয়াবহ অশান্তির ঘটনা ঘটেছে। রবিবার হঠাৎ করে কয়েকশো মানুষের একটি উত্তেজিত দল গ্রামের মুসলিম পরিবারগুলির বাড়িঘরে হামলা চালায়। দুষ্কৃতীরা একাধিক বাড়ি ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে গ্রামের সমস্ত মুসলিম বাসিন্দাদের প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে পালাতে বাধ্য হতে হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকালে তিনজন যুবকের বিরুদ্ধে স্থানীয় কয়েকজনকে মারধরের অভিযোগ ওঠে। অভিযুক্তদের মধ্যে আরিফ খান নামে এক যুবকের নাম সামনে আসে।
পুলিশ গ্রামে পৌঁছে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে এবং গ্রামবাসীদের আশ্বস্ত করে যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। প্রথমে একটি ছোট দল আরিফের বাড়িতে হামলা চালায়। পরে আশপাশের গ্রাম থেকে আরও লোক জড়ো হয়ে বড় আকারের ভিড় তৈরি করে। লাঠি, ইট, পাথর ও কেরোসিন নিয়ে তারা মুসলিম পরিবারগুলির বাড়িতে ঢোকার চেষ্টা করে। কয়েকটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

এই সংঘর্ষে অন্তত সাতজন পুলিশকর্মী আহত হন। পরে অতিরিক্ত বাহিনী এলে লাঠিচার্জ করে ভিড় ছত্রভঙ্গ করা হয় এবং ২০ জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। এমনকি একটি মাদ্রাসায় আটকে পড়া কয়েকজন শিশুকেও উদ্ধার করা হয়। রাতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও বিচ্ছিন্ন অশান্তি চলতে থাকে। পুলিশ জানিয়েছে, ঘটনায় দুটি মামলা দায়ের হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories