Tuesday, October 20, 2026
30 C
Kolkata

স্টালিনের উদ্যোগে চেন্নাইয়ে উন্মোচিত কার্ল মার্ক্সের মূর্তি, ইতিহাস ও আদর্শের প্রতি শ্রদ্ধা নিবেদন

চেন্নাইয়ে কার্ল মার্কসের মূর্তি উন্মোচন করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। শুক্রবার সকালে কন্নেমারা পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জার্মান দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদ কার্ল মার্কসের প্রতি শ্রদ্ধা জানিয়ে মূর্তিতে উদ্বোধন করেন। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ পরিবর্তন ও প্রগতিশীল ভাবনার প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে ২০২৫ সালের এপ্রিল মাসে বিধানসভায় স্টালিন ঘোষণা করেছিলেন, ড্রাবিড় মডেল সরকার কার্ল মার্কসের স্মৃতিকে সংরক্ষণ করতে চায়। তার মতে, মার্কস শুধু একজন চিন্তাবিদ নন, তিনি বিশ্বজুড়ে শ্রমিক আন্দোলন ও সামাজিক ন্যায়ের লড়াইয়ে প্রভাব ফেলেছেন। তাই তাকে সম্মান জানানো রাজ্যের কাছে গুরুত্বপূর্ণ।

শুক্রবারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার একাধিক সদস্য। প্রায় ৮৫ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই মূর্তিতে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সামাজিক মাধ্যমে একটি বার্তায় স্টালিন বলেন, এই স্থাপনা রাজ্যের প্রগতিশীল আদর্শের প্রতীক। তার কথায়, বৈষম্য দূর করে সমতার সমাজ গড়াই সরকারের লক্ষ্য, আর মার্কসের দর্শন সেই পথই দেখায়।

তিনি আরও লেখেন, উন্নত ও মানবিক চিন্তাধারা যেখান থেকেই আসুক, তা গ্রহণ করাই ড্রাবিড় রাজনীতির মূল কথা। অন্যায় ও আধিপত্যের বিরুদ্ধে দাঁড়ানোই তাদের নীতি। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। সিপিআই(এম), সিপিআই, ভিডিসিকে, এমডিএমকে এবং কংগ্রেসের রাজ্য নেতৃত্ব এই অনুষ্ঠানে যোগ দেন। তাদের অনেকেই বলেন, মার্কসের চিন্তা আজও প্রাসঙ্গিক, বিশেষ করে শ্রমিক ও প্রান্তিক মানুষের অধিকারের প্রশ্নে।

সব মিলিয়ে চেন্নাইয়ে মার্কসের মূর্তি স্থাপনকে শুধু একটি স্মারক নির্মাণ নয়, বরং একটি আদর্শের বার্তা হিসেবে দেখছে রাজনৈতিক মহল। আগামী দিনে এই স্থানটি নতুন প্রজন্মের কাছে ইতিহাস ও সামাজিক সচেতনতার প্রতীক হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories