Saturday, September 5, 2026
30 C
Kolkata

ব্লক, জেলা নেতৃত্বর সাথে আলোচনার আগেই তৃণমূলের দ্বারা প্রত্যাখ্যাত কংগ্রেসের ঘোষণা – “একলা চলো রে”

শেষমেশ সুদীর্ঘ সময় পরে ২০২৬ নির্বাচনে কংগ্রেসের নিয়ত নিয়ে জল্পনার অবসান ঘটলো। তৃণমূল ও বিজেপি বিরোধী সর্বদলীয় জোটে ঐক্যবদ্ধ না হয়ে তারা একাই লড়বার সিদ্ধান্ত নিয়েছে। বামফ্রন্ট, আইএসএফ, জেইউপি, মিম – কারোর সঙ্গেই কোনও আসন সমঝোতায় যাবে না তারা। যদিও দুদিন আগে কংগ্রেসের রাজ্য সভাপতি ঘোষণা করেছিলেন যে ব্লক ও জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা করা হবে জোট সম্পর্কে, কিন্তু মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই কংগ্রেসের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লীতে বৈঠক করে একাই লড়বার যাওয়ার সিদ্ধান্ত নেন। অবশ্য রাজনৈতিক মহলের একাংশ মনে করে তৃণমূল ঘনিষ্ঠ শুভঙ্কর তৃণমূলের সুবিধা করতেই জোট ভেঙে বিরোধী ভোট ভাগ করতে চাইছেন।
দিল্লীর রাজাজি মার্গে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। বৈঠকে পশ্চিমবঙ্গের কংগ্রেস রাজ্য নেতৃত্ব জানায় তারা জোট নয়, এককভাবে নির্বাচনে নামতে চায়। রাজ্য নেতাদের এই মত মেনে নেন কেন্দ্রীয় নেতৃত্ব। ফলে ঠিক হয়েছে, বাংলার ২৯৪টি বিধানসভা আসনেই কংগ্রেস নিজস্ব প্রার্থী দেবে। রাজনৈতিক মহলের মতে, পরিস্থিতি এমন দিকে এগোচ্ছে যেখানে ২০২৬ নির্বাচনে এলাকাবিশেষে চতুর্মুখী লড়াই দেখা যেতে পারে। অবশ্য রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কংগ্রেসের নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় মালদা-মুর্শিদাবাদ-উত্তর দিনাজপুর ব্যতিরেকে লড়াই ত্রিমুখীই থাকবে বলে আন্দাজ করা যায়। দলের মধ্যে জোটে যাওয়া না যাওয়া নিয়ে মতানৈক্য রয়েছে বিস্তর। যেখানে একাংশ মনে করছেন বিজেপি ও তৃণমূল বিরোধী জোটে না গিয়ে কংগ্রেস একটি সুবর্ণ সুযোগ নষ্ট করলো, আবার কিছু অংশের কংগ্রেস কর্মীরা ইতিমধ্যেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাদের জোটবিরোধী অবস্থান স্পষ্ট করছেন। যদিও বামেদের একাংশ কংগ্রেসের এই সিদ্ধান্তকে ব্যঙ্গ করে বলছে, কংগ্রেসের একলা চলার নীতি দিনের শেষে তৃণমূলকেই সাহায্য করবে।

সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, প্রাথমিকভাবে তৃণমূলের সঙ্গে জোট করার সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস। কংগ্রেসের তরফ থেকে তৃণমূলকে ২০ আসন সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবে খুশি ছিলেন না। তৃণমূলের পক্ষ থেকে কংগ্রেসকে জানানো হয়েছে ১১টি আসনের বেশি তারা সমঝোতা করতে পারবে না। এখন সব থেকে বড় প্রশ্ন, তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে প্রত্যাখ্যাত হওয়ার পরই কি কংগ্রেস অগত্যা, আসন্ন ২৬ বিধানসভা নির্বাচনে, ‘একলা চলার’ সিদ্ধান্ত নিলো?

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories