Wednesday, October 21, 2026
25 C
Kolkata

ফর্ম-৭ অপব্যবহার রোধের দাবিতে সিইও অফিসে স্মারকলিপি জমা দিল এপিসিআর

শুক্রবার মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস (এপিসিআর) নির্বাচন কমিশনের কাছে একটি লিখিত অভিযোগ জমা দেয়। সংগঠনের তরফে জানানো হয়, রাজ্যে চলমান ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় একাধিক অনিয়ম দেখা যাচ্ছে। তাদের অভিযোগ, ফর্ম–৭ ব্যবহার করে অনেক ভোটারের নাম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এবং বহু মানুষকে ভারতীয় নাগরিক নন বলে চিহ্নিত করে নোটিস পাঠানো হচ্ছে।এপিসিআর দাবি করেছে, একই ব্যক্তির নামে বারবার আবেদন জমা দেওয়া হচ্ছে। কোথাও কোথাও জীবিত মানুষকে মৃত বলে উল্লেখ করা হয়েছে। এমনকি নাগরিকত্বের প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও শুনানিতে আপত্তি জানানো হচ্ছে। সংগঠনের অভিযোগ, অনেক ক্ষেত্রে শুনানির নোটিসে সঠিক সিল ও স্বাক্ষর নেই। আবার অল্প সময়ের মধ্যে শুনানি শেষ করা হচ্ছে বা দেরিতে নোটিস পৌঁছানো হচ্ছে, যার ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন।সংস্থার মতে, এই ধরনের ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে প্রকৃত ভোটারদের হয়রানি করা হচ্ছে। তারা জানিয়েছে, সন্দেশখালিতে প্রায় ৬ হাজার মানুষের নাম ‘ভারতীয় নন’ বলে তালিকাভুক্ত করা হয়েছে। একইভাবে হাওড়ায় ৫০০ জনের বেশি মানুষ এই সমস্যার মুখে পড়েছেন। পাশাপাশি, ৪৪৪ জন জীবিত ব্যক্তিকে মৃত হিসেবে দেখানো হয়েছে বলে দাবি করা হয়। সংগঠনটি নির্দিষ্ট তথ্যসহ এই অভিযোগ জমা দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories