Saturday, September 5, 2026
28 C
Kolkata

আদর্শের পথেই অটল অচ্যুতানন্দন, পদ্মবিভূষণ প্রত্যাখ্যান পরিবারের

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেখানো পথেই হাঁটল কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি এস অচ্যুতানন্দনের পরিবার। কেন্দ্রের পদ্মবিভূষণ পুরস্কারের জন্য মরণোত্তর মনোনয়ন পেলেও সেই সম্মান গ্রহণ করা হবে না—এমনই সিদ্ধান্তের কথা তার পরিবার সূত্রে জানানো হয়েছে। প্রসঙ্গত দু’জনেই সিপিএমের প্রাক্তন মুখ্যমন্ত্রী, দু’জনেই প্রয়াত, আর আদর্শের প্রশ্নে দু’জনের অবস্থানও এক।

অচ্যুতানন্দনের পুত্র ভি অরুণ কুমার সমাজমাধ্যমে লিখেছেন, পদ্ম পুরস্কারের তালিকায় বাবার নাম থাকা নিঃসন্দেহে গর্বের। তবে তাঁর বাবা সারাজীবন কমিউনিস্ট দলের নীতি ও অনুশাসন মেনেই রাজনীতি করেছেন। সেই আদর্শের প্রতি সম্মান জানাতেই পরিবার এই রাষ্ট্রীয় পুরস্কার গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, জীবদ্দশায় পদ্মভূষণের জন্য মনোনীত হয়েও তা প্রত্যাখ্যান করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। চার বছর পরে সেই একই আদর্শিক অবস্থানই ফের সামনে এল অচ্যুতানন্দনের ঘটনায়। ব্যক্তিগত সম্মানের ঊর্ধ্বে দলীয় শৃঙ্খলা ও বিশ্বাস—দু’জন নেতার জীবন ও সিদ্ধান্তে সেই বার্তাই আরও একবার স্পষ্ট হয়ে উঠল।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories