Saturday, September 5, 2026
28 C
Kolkata

সেন্ট্রাল সি থেকে আকিল! মুসলিমে ধর্মান্তরিত হয়ে আত্মানুভবের কথা জানালেন জনপ্রিয় ব্রিটিশ র‍্যাপার

গোটা বিশ্বে জনপ্রিয় ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। দীর্ঘদিন ধরে চলা নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে তিনি নিজেই জানিয়েছেন, এখন থেকে তিনি মুসলিম। নতুন জীবনের সঙ্গে মিল রেখে তিনি নিজের নাম পরিবর্তন করে রেখেছেন ‘আকিল’। গত কয়েক মাসে তাকে বিভিন্ন ধর্মীয় আলোচনাসভায় অংশ নিতে এবং মুসলিম বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সময় কাটাতে দেখা যায়। লন্ডনের একটি মসজিদে ইসলাম গ্রহণের আনুষ্ঠানিক মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দ্রুত আলোচনায় আসে।

আকিল জানান, খ্যাতি ও অর্থনৈতিক সাফল্য পাওয়ার পরও তার মনে দীর্ঘদিন এক ধরনের অস্থিরতা কাজ করছিল। পবিত্র কোরআন পাঠ এবং ইসলামের জীবনব্যবস্থা তাকে মানসিক শান্তি ও জীবনের দিকনির্দেশনা দিয়েছে বলে তিনি অনুভব করেন। আকিল শব্দের অর্থ বুদ্ধিমান ও সচেতন ব্যক্তি, যা তার নতুন পথচলার প্রতীক বলে মনে করছেন তিনি। আকিল স্পষ্ট করে বলেন, ধর্ম পরিবর্তনের এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত এবং কোনো প্রচারের উদ্দেশ্যে নয়। সংগীত ক্যারিয়ার প্রসঙ্গে আকিল জানান, ভবিষ্যতে তার গানে নেতিবাচক বিষয় বাদ দিয়ে ইতিবাচক ও মানবিক বার্তা তুলে ধরার চেষ্টা থাকবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories