Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

সাংবাদিকদের বাক স্বাধীনতা রোধ করছে বিজেপি! যোগীর সমালোচনা করায় গ্রেপ্তার হলো সাংবাদিক

উত্তরপ্রদেশ পুলিশ মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে এক সাংবাদিককে আটক করেছে। সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি সামাজিক মাধ্যম ফেসবুকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে একটি আপত্তিকর ছবি ও লেখা পোস্ট করেছিলেন। এই ঘটনায় বিজেপির হনুমানগঞ্জ মণ্ডল শাখার সাধারণ সম্পাদক অমরীশ কুমার পাণ্ডে থানায় লিখিত অভিযোগ জানান। এরপর সোমবার নগর থানায় মামলা নথিভুক্ত করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত পবন তিওয়ারির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একটি ধারায় মামলা করা হয়েছে। ওই ধারায় ধর্ম, জাতি বা জন্মস্থানকে কেন্দ্র করে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনা হয়। দাবি করা হয়েছে, রবিবার দেওয়া পোস্টে মুখ্যমন্ত্রীর একটি বিকৃত ছবি এবং উসকানিমূলক মন্তব্য ছিল।

অভিযোগকারীর বক্তব্য, ওই পোস্টের উদ্দেশ্য ছিল সমাজে অশান্তি তৈরি করা এবং একটি বিশেষ সম্প্রদায়কে উত্তেজিত করা। পোস্টে এমন একটি দৃশ্য দেখানো হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রীকে একজন ব্রাহ্মণ যুবকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করতে দেখা যায়। সঙ্গে থাকা লেখাতেও কটূক্তি করা হয়েছে বলে অভিযোগ। থানার স্টেশন হাউস অফিসার ক্ষিতিজ ত্রিপাঠী জানান, ৩৫ বছর বয়সি পবন তিওয়ারিকে গ্রেফতার করা হয়েছে। তিনি উত্তরপ্রদেশের বালিয়া জেলার বাসিন্দা হলেও বর্তমানে উজ্জয়িনীতে থেকে সাংবাদিকতার কাজ করছিলেন। পুলিশ বিষয়টি নিয়ে আরও তদন্ত চালাচ্ছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories