Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

দীপক কুমারকে খুন করলে ২ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা, ভিডিওর ভাইরাল হওয়ায় বিহার থেকে গ্রেফতার অভিযুক্ত!

উত্তরাখণ্ডে সম্প্রীতি এক বৃদ্ধ মুসলিম দোকানদারকে হেনস্তা করার প্রতিবাদ করে খবরের শিরোনামে আসেন দীপক কুমার। নিজেকে ‘মহম্মদ দীপক’ বলে পরিচয় দেওয়ায় সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছিল সমাজবাদ মাধ্যমে। অনেকেই তার সাহসের প্রশংসা করেন, আবার অন্যদিকে বিরোধিতাও শুরু হয়। জানা গিয়েছে , দীপক কুমারকে খুনের হুমকি দিয়ে সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করার অভিযোগে বিহারের এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম উৎকর্ষ কুমার সিং। তিনি বিহারের মোতিহারির বাসিন্দা। সোমবার তাকে আটক করে উত্তরাখণ্ড পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে উৎকর্ষকে হাতে টাকার বান্ডিল নাড়াতে দেখা যায়। তিনি হিন্দিতে ঘোষণা করেন, “যে কোটদ্বারের জিম মালিক দীপক কুমারকে খুন করবে, তাকে দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।” পাশাপাশি দীপককে সনাতন ধর্মে ফিরিয়ে আনার কথাও বলেন তিনি। এই হুমকির জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

ভিডিওটি নজরে আসার পর রবিবার কোটদ্বার থানায় অভিযোগ দায়ের করেন দীপক। অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করে। প্রযুক্তির সাহায্যে এবং বিহার পুলিশের সহযোগিতায় অভিযুক্তের অবস্থান চিহ্নিত করা হয়। জিজ্ঞাসাবাদে উৎকর্ষ জানিয়েছেন, দীপকের বাড়তে থাকা জনপ্রিয়তায় তিনি ঈর্ষান্বিত ছিলেন। শুধু নিজের সমাজ মাধ্যমের চ্যানেলের ভিউ বাড়ানোর জন্যই ওই ভিডিও বানিয়েছেন বলে দাবি করেছেন তিনি। যদিও পুলিশ তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে এই ঘটনার প্রভাব পড়েছে তার জীবিকায়। আগে যেখানে তার জিমে প্রতিদিন প্রায় দেড়শো সদস্য আসতেন, এখন সেখানে গোনা কয়েকজনই আসেন। মাসে ৪০ হাজার টাকা ভাড়া ও বাড়ির ঋণের কিস্তি মেটাতে হিমশিম খাচ্ছেন তিনি বলে জানা যায়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories