Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

দক্ষিণ হাওড়ায় আয়োজিত হল ১৯৩ হজযাত্রীদের টিকাকরণ ও স্বাস্থ্য পরীক্ষার কর্মসূচি

দক্ষিণ হাওড়ার স্টেট জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার সকালে ২০২৬ সালের হজযাত্রীদের জন্য বিশেষ টিকাকরণ ও মেডিক্যাল চেকআপের আয়োজন করা হয়। এই কর্মসূচি পরিচালনা করে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি এবং হাওড়া জেলা প্রশাসন। উনসানি সিদ্দিকীয়া খাদিমুল হাজী সেবা সমিতি,কর্মীবৃন্দ এবং ক্যারি রোড গ্রামের স্থানীয় বাসিন্দারা এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন। এদিন মোট ১৯৩ জন হজযাত্রীর টিকাকরণ সম্পন্ন হয় এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

দক্ষিণ হাওড়ার বিধায়ক নন্দিতা চৌধুরী এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে হজযাত্রীদের শুভেচ্ছা জানান এবং তাদের নিরাপদ ও সাফল্যমণ্ডিত হজযাত্রার কামনা করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অয়ন ব্যানার্জি, পূর্ণেন্দু ঘোষ (পাপ্পু), তপন পাল, হাজী আনসার খান, মইদুল খান, মাসুদ আহমেদ মল্লিক, হাজী শেখ রমজান আলি এবং নিত্যানন্দ কাজীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। স্থানীয়রা জানায়, এই ধরনের উদ্যোগ হজযাত্রীদের নিরাপদ ও সুস্থ হজযাত্রা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে অংশ নেওয়া সবাই স্বাস্থ্য সচেতনতার বার্তাও দেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories