Tuesday, October 20, 2026
27 C
Kolkata

বিজেপি শাসিত রাজ্যে অবৈধ বাজির কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৭ শ্রমিকের জীবন!

রাজস্থানের ভিওয়াড়ি শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার খুশখেরা-কারোলি শিল্প এলাকায় একটি কারখানায় হঠাৎ আগুন লেগে যাওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, এখনও দু’জন শ্রমিকের খোঁজ মেলেনি। তাদের কারখানার ভেতরে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমিতা পারিক জানান, প্রথমে মনে করা হয়েছিল এটি একটি পোশাক তৈরির ইউনিট। কিন্তু প্রাথমিক তদন্তে উঠে এসেছে, সেখানে গোপনে আতশবাজি তৈরি করা হচ্ছিল। কারখানাটি পোশাক উৎপাদনের জন্য ভাড়া নেওয়া হলেও ভেতরে অন্য ধরনের কাজ চলছিল বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, আগুন লাগার সময় কারখানার ভেতরে কুড়ি জনের বেশি শ্রমিক কাজ করছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় হুড়োহুড়ি শুরু হয়। কয়েকজন শ্রমিক কোনোমতে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে নয়জন ভিতরে আটকে পড়েন। তাদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। উদ্ধারকারীরা ভেতর থেকে দগ্ধ দেহ উদ্ধার করেছেন। ঘটনাস্থলে কিছু কঙ্কালও পাওয়া গেছে, যা থেকে আগুনের তীব্রতা বোঝা যায়।

খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। নিয়মিত টহলরত পুলিশ প্রথমে ধোঁয়া দেখতে পেয়ে বিষয়টি টের পায় এবং সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু হয়।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories