Saturday, September 5, 2026
28 C
Kolkata

এখনো আটকে ৩১৪টি আন-এডেড মাদ্রাসার অনুমোদন, ক্ষোভ ফুঁসছেন শিক্ষক-শিক্ষিকারা!

রাজ্যে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে অনুমোদন না-পাওয়া আন-এডেড মাদ্রাসাগুলির শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলন। মোট ৩১৪টি মাদ্রাসার কর্মীরা দীর্ঘদিন ধরে স্বীকৃতির দাবিতে পথে নেমেছেন। তাদের অভিযোগ, একাধিকবার আবেদন জানানো সত্ত্বেও সংশ্লিষ্ট দপ্তরগুলির কাছ থেকে স্পষ্ট জবাব মিলছে না।

‘অনুমোদনহীন আন-এডেড মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মী ফোরাম’-এর ব্যানারে গত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে সভা, বিক্ষোভ, মিছিল ও স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি চলছে। আন্দোলনকারীদের বক্তব্য, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করলেও সব প্রতিষ্ঠান এখনও অনুমোদন পায়নি। গত বছরের ৬ নভেম্বর রাজ্য সরকারের তরফে ৬৮০টি আন-এডেড মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু করার কথা জানানো হয়েছিল। পরে ৩৬৬টি মাদ্রাসা অনুমোদন পেলেও বাকি ৩১৪টির ভাগ্যে এখনও শিলমোহর পড়েনি।

মঙ্গলবার কলকাতায় ফের জমায়েত করেন শিক্ষক-শিক্ষিকারা। তাদের দাবি, মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি আলোচনার জন্য ডাক দিয়েছিলেন। সেই অনুযায়ী তারা উপস্থিত হন। সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন সংলগ্ন এলাকা থেকে পর্ষদ দপ্তর পর্যন্ত পদযাত্রার পরিকল্পনা থাকলেও পুলিশ বাধা দেয় বলে অভিযোগ ওঠে। পরে পুলিশের ব্যবস্থাপনায় প্রতিনিধিদের একটি দল পর্ষদ সভাপতির সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন।

সাক্ষাৎ শেষে প্রতিনিধিরা জানান, বৈঠকে আশানুরূপ আশ্বাস মেলেনি। কেন মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। সংগঠনের হুঁশিয়ারি, দ্রুত সিদ্ধান্ত না হলে আন্দোলন আরও তীব্র হবে।

অন্যদিকে, সরকারি সূত্রের দাবি, বাকি প্রতিষ্ঠানগুলির মধ্যে ১০১টি প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করতে পারেনি। আরও কিছু মাদ্রাসার নথিতে অসঙ্গতি রয়েছে, যা খতিয়ে দেখা হচ্ছে। ভোটের আগে এই জট খুলবে কি না, তা নিয়ে জল্পনা বাড়ছে। তবে শিক্ষক-শিক্ষিকারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্বীকৃতি না পাওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ চলবে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories