Saturday, September 5, 2026
30 C
Kolkata

ইফতারের জন্য ১ হাজার দুস্থ পরিবারকে মাসিক সামগ্রী উপহার দিল ২ স্বেচ্ছাসেবী সংগঠন

উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকের চাঁদপুরে এক অনন্য সমাজসেবামূলক কর্মসূচি ঘিরে উৎসাহ দেখা গেল। চাঁদপুর এন.এস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও ওয়েস্ট বেঙ্গল প্রগ্রেসিভ মাইনরিটি কাউন্সিল–এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার প্রায় এক হাজার বিধবা ও আর্থিকভাবে অসচ্ছল পরিবারের হাতে রমজান মাসের এক মাসের ইফতারের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

চাঁদপুর আলিয়া একাডেমি ও নূরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার পাশের মাঠে বড় পরিসরে এই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। উপস্থিত উপভোক্তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংস্থার প্রধান সমাজকর্মী ড. ফিরোজ উদ্দিনের প্রচেষ্টায় গত কুড়ি বছর ধরে শিক্ষা, স্বাস্থ্য ও সমাজকল্যাণের নানা কাজ হয়ে আসছে বলে জানা গেছে। আয়োজকরা জানান, রমজানের শেষ দিন পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্তে এই সহায়তা কর্মসূচি চলবে। পাশাপাশি ২২ ফেব্রুয়ারি বৃহৎ ইফতার মাহফিল, হজযাত্রী সংবর্ধনা ও নতুন স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধনের আয়োজন করা হয়েছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories