Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

মধ্যপ্রদেশের এমবিএ ছাত্রীর হত্যাকাণ্ডে চাঞ্চল্য: পুলিশের তদন্তে উঠে এল নেপথ্যের কারণ, নির্বিকার অভিযুক্তের মন্তব্যে ক্ষোভ!

মধ্যপ্রদেশের ইন্দোরে এক এমবিএ পড়ুয়ার খুনের ঘটনায় এখনও তীব্র আলোড়ন চলছে। অভিযুক্ত পিয়ুষ ধামনোটিয়াকে গ্রেপ্তার করে আদালতে তোলা হলে তার আচরণ ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়। পুলিশি নিরাপত্তার মধ্যে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নির্বিকার ভঙ্গিতে বলেন, “যা হওয়ার হয়েছে, এখন এসব ছেড়ে দিন।” কেন এমন ঘটনা ঘটল জানতে চাইলে তিনি বলেন, সময় হলে সব জানাবেন। তার এই প্রতিক্রিয়ায় নিহত তরুণীর পরিবার ক্ষোভ প্রকাশ করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের সেপ্টেম্বর মাস থেকে অভিযুক্তের সঙ্গে ২৪ বছরের ওই তরুণীর সম্পর্ক ছিল। ১০ ফেব্রুয়ারি দুপুরে নিহত তরুণী বাড়ি থেকে বের হন। বাবার সঙ্গে জন্মসনদের একটি কাজ সেরে বোনকে ফোন করে জানান, রাতে একটি জন্মদিনের অনুষ্ঠানে যাবেন এবং ১১টার মধ্যে ফিরবেন। বিকেলে তিনি অভিযুক্তের ভাড়া ঘরে যান বলে তদন্তে উঠে এসেছে।

অভিযোগ, সেখানে দু’জনের মধ্যে তীব্র বচসা শুরু হয়। পুলিশ বলছে, অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিল। ঝগড়া বাড়তে বাড়তে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে এবং শেষে দড়ি দিয়ে শ্বাসরোধ করে তরুণীকে খুন করা হয়। একটি ধারালো অস্ত্র ব্যবহার করারও চেষ্টা হয়েছিল, তবে সেটি ভেঙে যায় এবং অভিযুক্তের হাত কেটে যায় বলে জানা গিয়েছে।

পরদিন তরুনীর পরিবার নিখোঁজ ডায়েরি করে থানায়। চার দিন পর বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। দরজা ভেঙে ঘরে ঢুকে তরুণীর পচাগলা দেহ উদ্ধার হয়। খুনের পর ঘরে তালা লাগিয়ে অভিযুক্ত মহারাষ্ট্রে পালিয়ে যায় এবং পরে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয় তাকে।

তদন্তে আরও জানা গেছে, অভিযুক্ত সম্পর্কের মধ্যে অত্যন্ত সন্দেহপ্রবণ হয়ে পড়েছিল। তরুণীর স্বাধীন চলাফেরা ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ নিয়ে তার আপত্তি ছিল। পুলিশ দাবি করেছে, খুনের আগে ও পরে অভিযুক্ত কিছু আপত্তিকর ভিডিও রেকর্ড করে এবং সেগুলি ছড়িয়ে দেয়, যার মধ্যে একটি কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপেও পাঠানো হয়।

তরুণীরপরিবারের দাবি, এটি আকস্মিক ঘটনা নয়, দীর্ঘদিনের হিংসা ও মানসিক চাপে এর পরিণতি। তারা কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ জানিয়েছে, ফরেনসিক ও ডিজিটাল প্রমাণ সংগ্রহ করে দ্রুত চার্জশিট পেশ করা হবে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories