Saturday, September 5, 2026
28 C
Kolkata

রাস্তায় নামাজ পড়ার ভুয়া খবর ছড়ানোর কারণে ‘জি নিউজ’ কে ১ লাখ টাকার জরিমানা

প্রায় এক বছর আগে একটি টেলিভিশন সম্প্রচারকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে এবার বড় সিদ্ধান্ত নিল নিউজ ব্রডকাস্টার এন্ড ডিজিটাল স্ট্যান্ডার্ড অথরিটি (এনবিডিএসএ)। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও যাচাই না করেই প্রচার করার অভিযোগে জি নিউজ–কে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

ঘটনার সূত্রপাত ২০২৫ সালের ৩ মার্চ প্রচারিত একটি অনুষ্ঠানে। সেখানে একটি ভিডিও দেখানো হয়, যেখানে এক ট্রাকচালককে গাড়ির ছাদে উঠে নামাজ পড়তে দেখা যায়। চ্যানেলের তরফে দাবি করা হয়, ওই ব্যক্তি নাকি জম্মু–কাশ্মীরের একটি জাতীয় সড়কের মাঝখানে ট্রাক থামিয়ে যানজটের সৃষ্টি করেছিলেন। অনুষ্ঠানের সঞ্চালক বলেন, রাস্তার অন্য পাশে কোনও গাড়ি নেই, কারণ সেখানে কেউ নামাজ পড়েননি। আরও বলা হয়, নামাজের সময় হলে তিনি নাকি ইচ্ছে করেই গাড়ি রাস্তার মাঝে দাঁড় করান।

যদিও সম্প্রচারের সময় চ্যানেল জানায়, ভিডিওটির সত্যতা তারা যাচাই করেনি। তবুও বিষয়টি এমনভাবে তুলে ধরা হয়, যাতে মনে হয় চালকই যানজটের জন্য দায়ী। পরে তথ্য যাচাইকারী সংস্থা ওল্ট নিউজ একটি পরিষ্কার ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায়, ট্রাকচালক নিজেও দীর্ঘ গাড়ির লাইনে আটকে ছিলেন। জানা যায়, জম্মুর রামবান এলাকায় সেই সময় একমুখী যান চলাচল ও পাথর পড়ার আশঙ্কা নিয়ে প্রশাসনের সতর্কতা জারি ছিল।

এই সম্প্রচারের বিরুদ্ধে ইন্দ্রজিৎ ঘোরপাড়ে, উৎকর্ষ মিশ্র এবং জামায়াত উলামা-ই-হিন্দ এর আইনজীবী সৈয়দ কাব রশিদ অভিযোগ দায়ের করেন। তাদের দাবি, যাচাই না করা ভিডিও দেখিয়ে এক মুসলিম ট্রাকচালককে দোষারোপ করা নীতিবিরুদ্ধ।

অভিযোগের জবাবে জি নিউজ জানায়, তারা ভিডিওটিকে নিশ্চিত তথ্য হিসেবে উপস্থাপন করেনি এবং কোনও নীতিভঙ্গ করেনি। তবে এনবিডিএসএ–র চেয়ারপার্সন বিচারপতি এ.কে শিকরি রায়ে বলেন, যাচাই না করা সামাজিক মাধ্যমের কনটেন্ট ব্যবহার করা গুরুতর ত্রুটি এবং এটি সংবাদ প্রচারের নির্ভুলতার নীতির পরিপন্থী।

প্রথমে বড় অঙ্কের জরিমানার কথা ভাবা হলেও, পরে সংশ্লিষ্ট ভিডিও মুছে ফেলার বিষয়টি বিবেচনা করে ১ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সামাজিক মাধ্যম থেকে নেওয়া ছবি বা ভিডিও প্রচারের আগে সেগুলি ভালোভাবে যাচাই করার জন্য ছয় দফা নির্দেশিকা জারি করা হয়েছে। শুধু ‘যাচাই করা যায়নি’ বলে দায় এড়ানো যাবে না বলেও স্পষ্ট জানিয়েছে কর্তৃপক্ষ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories