Saturday, September 5, 2026
28 C
Kolkata

রমজান আস্তেই বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, মধ্যবৃত্তের পকেটে টান!

বাজারে রমজান শুরু হতেই বিভিন্ন ফল ও খাদ্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। আপেলের কেজি প্রতি দাম ১৬০ থেকে ১৮০ টাকা, বিদেশি আপেলের দাম ৩৭০ টাকা বা তার বেশি। খেজুর কেজি প্রতি সাধারণত ১২০–১৫০ টাকা, উন্নত মানের খেজুর ৪০০–১০০০ টাকায় বিক্রি হচ্ছে। আঙুরের দামও বেড়েছে; সবুজ আঙুর ১৫০–১৮০ টাকা, কালো আঙুর ২৫০ টাকা। বেদানা ১৮০ টাকা, মৌসুম্বি ৭০–১০০ টাকা কেজি। এছাড়া কাঠ বাদাম ৮০০–১০০০ টাকা এবং কমলালেবু ১০০–১৫০ টাকায় পাওয়া যাচ্ছে। শশা, তরমুজসহ অন্যান্য ফলমূলের দামও তুলনামূলক বেশি।দক্ষিণ দিনাজপুর জেলা মাদ্রাসা সমন্বয় সমিতির সম্পাদক মাওলানা মাকসুদ আলী কাসেমী জানিয়েছেন, জেলার সব মসজিদ ও মাদ্রাসায় রমজান মাস জুড়ে ইফতার ও নামাজের আয়োজন হবে। জেলা জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি ক্বারী জয়নাল আবেদীন বলেন, বুধবার চাঁদ দেখার পর থেকেই তারাবি নামাজ শুরু হয়েছে এবং বৃহস্পতিবার থেকে রোজা পালন করা হচ্ছে। এই সময় পানীয় জল ও বিদ্যুৎ সরবরাহে সমস্যা না হওয়ার জন্য প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories