Saturday, September 5, 2026
28 C
Kolkata

তিস্তা নদীর চরে গৃহবধূকে ধর্ষণ! মূল অভিযুক্ত বিজেপি কর্মী এখনো অধরা

তিস্তা নদীর চরে এক গৃহবধূর উপর পাশবিক অত্যাচারের অভিযোগ ঘিরে কোতোয়ালি থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত যুবক এখনও অধরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক কৃষক পরিবারের মহিলা প্রতিদিনের মতো গোরু আনতে তিস্তার চরে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় সুযোগ বুঝে পাশের গ্রামের এক যুবক তাঁর উপর জোরজবরদস্তি চালায়। মহিলার চিৎকার শুনে আশপাশের কয়েকজন ছুটে এলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। পরে এক প্রতিবেশীর সহায়তায় ওই মহিলা কোনওরকমে বাড়িতে ফেরেন। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে কোতোয়ালি থানায় খবর দেন। পুলিশ এলাকায় পৌঁছালে ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রতিবাদ জানান। রাতেই অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালানো হলেও তাকে পাওয়া যায়নি। জানা গেছে, তার মাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইতিমধ্যে জলপাইগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে। নির্যাতিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর।গ্রামের একাংশের দাবি, অভিযুক্ত যুবক একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। যদিও এ বিষয়ে পুলিশ কোনও মন্তব্য করেনি। তবে শুধু এই ঘটনাই নয়, সাম্প্রতিক সময়ে জেলায় নারী নির্যাতনের ঘটনা বাড়ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও কড়া ব্যবস্থা না নেওয়ায় সমাজে ভুল বার্তা যাচ্ছে। এলাকার মানুষ অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories