Wednesday, October 21, 2026
25 C
Kolkata

সততার পরিচয় দিলেন মুসলিম স্ক্র্যাপ ব্যবসায়ী: ১৫ লক্ষ টাকার স্বর্ণ ফেরত পেল আসল মালিক!

ফরিদাবাদের বলভভরগড়ের হাজি অখতার খান নামক এক স্ক্র্যাপ ব্যবসায়ী সম্প্রতি ১০০ গ্রাম ওজনের সোনার গহনা, যার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা, তার আসল মালিকদের কাছে ফেরিয়ে দিয়ে মানুষের হৃদয়ে নজির গড়লেন।ঘটনার সূত্রপাত গত বছরের জানুয়ারি মাসে, যখন LIC-এর এজেন্ট অশোক শর্মা ও তার পরিবার কুম্ভ মেলার উদ্দেশে যাচ্ছিলেন। চুরি হওয়া থেকে রক্ষা করার জন্য তারা তাদের মূল্যবান গহনাগুলো একটি পুরনো স্ক্র্যাপের থলেয় লুকিয়ে রাখেন। তবে পরবর্তীতে পরিবারের অজ্ঞাতসারে সেই স্ক্র্যাপটি খানকে বিক্রি করা হয়, আর গহনাগুলো ভুলে যান।দু -মাস পর পরিবারের সদস্যরা খানকে পুনরায় খোঁজ করতে যান, তবে তখনও কোনো সোনা পাওয়া যায়নি। কিন্তু বুধবার, খান যখন তার গোডাউনে জমে থাকা স্ক্র্যাপ আলাদা করছিলেন, তখন কাগজে মুড়ে রাখা একটি প্যাকেটে সোনার গহনা খুঁজে পান। এটি যাচাই করার জন্য তিনি স্থানীয় স্বর্ণকারের কাছে পাঠান এবং নিশ্চিত হন যে এটি ২২ ক্যারেটের বিশুদ্ধ সোনা।নিজের ন্যায়নিষ্ঠার পরিচয় দিয়ে খান সরাসরি পুলিশকে খবর দেন। বলভভরগড়ের সহকারী কমিশনার জিতেশ মালহোত্রা যাচাই করে নিশ্চিত করেন যে, গহনাগুলো অশোক শর্মার দেওয়া তালিকার সাথে মিলে যাচ্ছে। এর ফলে গহনাগুলো নিরাপদে মালিকের কাছে ফেরত দেওয়া সম্ভব হয়।অশোক শর্মা সাংবাদিকদের জানান, “দিওয়ালির সময় আমাদের ১০ তোলা সোনা ভুলবশত একটি স্ক্র্যাপ ব্যবসায়ীর কাছে চলে গিয়েছিল। হাজি অখতার খান সৎ কাজ করেছেন, তিনি নিজে ACP-কে গিয়ে সোনা হস্তান্তর করেছেন এবং আমাদের জানিয়েছেন। তার জন্য আমি অন্তর থেকে কৃতজ্ঞ।” এই স্বতঃস্ফূর্ত ও ন্যায়নিষ্ঠ কাজের কারণে খান সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছেন, প্রমাণ করে যে সততা আজও জীবন্ত।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories