Saturday, September 5, 2026
28 C
Kolkata

কলকাতায় কিশোরী নির্যাতন! আপত্তিকর ভিডিও দেখিয়ে অমানবিক হেনস্থা

কলকাতায় আবারও এক কিশোরী নির্যাতনের ঘটনার অভিযোগ সামনে এসেছে। এবার ঘটনাস্থল বেহালার সরশুনা এলাকার এসএস টাউনশিপ। অভিযোগের ভিত্তিতে পুলিশ পকসো আইনে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতার বয়স ১৬ বছর। সে পরিবারের সঙ্গে ভাড়া থাকত একটি বাড়িতে। অভিযোগ উঠেছে, সেই বাড়ির ৪৪ বছর বয়সী মালিকই এই ঘটনায় জড়িত। তিনি কিশোরীর বাবার পরিচিত হওয়ায় তাঁদের ঘরে নিয়মিত যাতায়াত ছিল। সেই বিশ্বাসের সুযোগ নিয়েই তিনি কিশোরীর সঙ্গে অসঙ্গত আচরণ করেন বলে অভিযোগ।

পরিবারের দাবি, বাবা-মা বাড়িতে না থাকলে অভিযুক্ত ভাড়া ঘরে ঢুকতেন। সেখানে তিনি মোবাইল ফোনে আপত্তিকর ভিডিও দেখিয়ে কিশোরীকে বিরক্ত করতেন। কয়েকদিন ধরে একাধিকবার এমন ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়েছে। ঘটনাটি জানাজানি হতেই কিশোরীর পরিবার সরশুনা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। নির্যাতিতার বয়ানও রেকর্ড করা হয়েছে।

কেন এই ঘটনা ঘটল, কতদিন ধরে অভিযুক্তের যাতায়াত ছিল এবং এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। শহরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, কলকাতা শহরে মহিলাদের নিরাপত্তা বারবার প্রশ্নের মুখে পড়ছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories