Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

উত্তরাখণ্ডের সভায় মুসলিমদের বিরুদ্ধে হুমকির অভিযোগকে ঘিরে বিতর্ক মুখে লাল বাবার! মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় টামটা

উত্তরাখণ্ডে একটি ধর্মীয় সভাকে ঘিরে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক শুরু হয়েছে। উত্তরাখণ্ডের আলমোড়া শহরে অনুষ্ঠিত “ভব্য হিন্দু সম্মেলন” থেকে ভাইরাল হওয়া একটি ভিডিও এই বিতর্কের সূত্রপাত করেছে। ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে মহামণ্ডলেশ্বর লাল বাবা, যিনি মোহন ভট্ট নামেও পরিচিত, মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে উত্তেজনাপূর্ণ মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় একটি কমিটির উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় সমাবেশে লাল বাবা বলেন, যাদের তিনি “জিহাদি মানসিকতার” মানুষ বলে উল্লেখ করেন, তারা যেন উত্তরাখণ্ড ছেড়ে চলে যায়। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, প্রয়োজনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বক্তব্যের ভাষা ছিল এতটাই কড়া যে অনেক সংবাদমাধ্যম সরাসরি সেই কথাগুলি উদ্ধৃত না করে, সেগুলিকে হিংসায় প্ররোচনা হিসেবে বর্ণনা করেছে।

এই ঘটনায় বিতর্ক আরও বেড়েছে মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় তামতার উপস্থিতি নিয়ে। বক্তৃতার সময় তিনি মঞ্চেই ছিলেন বলে জানা গেছে। ফলে প্রশ্ন উঠেছে, ওই সময় কেন কোনও আপত্তি জানানো হল না বলে উঠছে প্রশ্ন।আলমোড়া ও রাজ্যের অন্যান্য এলাকার মুসলিম সম্প্রদায়ের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন এই ঘটনাকে কেন্দ্র করে। তাদের বক্তব্য, এই ধরনের ভাষণ শুধু ঘৃণাত্মক নয়, বরং সরাসরি নিরাপত্তার জন্য হুমকি। বেশ কয়েকটি সংগঠন প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে।

এরপর আলমোড়া থানায় লাল বাবার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬(১) ধারায় এফআইআর দায়ের হয়েছে। এই ধারায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ঘটনাটি সোশ্যাল মিডিয়াতেও তুমুল আলোচনা সৃষ্টি করেছে। কেউ কেউ বক্তৃতাকে আবেগপ্রবণ ভাষণ বলে সমর্থন করছেন, আবার অনেকে একে সংবিধানের সীমা লঙ্ঘন বলে সমালোচনা করছেন।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories