Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

মুর্শিদাবাদের জলঙ্গিতে ভোটার তালিকা থেকে মুসলিম ভোটারদের নাম কাটতে ফর্ম-৭, অভিযোগে উঠছে বিজেপির বিরুদ্ধে!

মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভা এলাকায় ভোটার তালিকা ঘিরে বড়সড় বিতর্ক তৈরি হয়েছে। সীমান্ত লাগোয়া এই অঞ্চলের ফরিদপুর গ্রাম পঞ্চায়েতের কলিকাহারা গ্রামে একসঙ্গে প্রায় সত্তরের বেশি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন জমা পড়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসতেই এলাকায় তীব্র উদ্বেগ ছড়িয়েছে।জানা গিয়েছে, ১৯৩ নম্বর বুথের একাধিক ভোটারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে ‘ফর্ম-৭’ জমা পড়েছে। সাধারণত কোনও ভোটার মারা গেলে, অন্যত্র স্থায়ীভাবে চলে গেলে বা একই নাম একাধিকবার থাকলে এই ফর্মের মাধ্যমে নাম সংশোধন বা বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু যাদের নাম বাদ দেওয়ার আবেদন করা হয়েছে, তাদের দাবি,তারা সকলেই জীবিত এবং বহু বছর ধরে নিয়মিত ভোট দিয়ে আসছেন। এমনকি তাদের প্রয়োজনীয় কাগজপত্রেও কোনও ত্রুটি নেই বলে জানা গিয়েছে।স্থানীয় এক বাসিন্দা মুহাম্মদ এনামুল হক বলেন, তিনি ভারতীয় নন বলে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ জানানো হয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, তাদের পরিবার বহু প্রজন্ম ধরে এই এলাকায় বসবাস করছে। এমন অভিযোগ তাদের কাছে অপমানজনক। একইভাবে আরও অনেকেই দাবি করেছেন, কাউকে ‘মৃত’ দেখানো হয়েছে, আবার কাউকে ‘অন্য দেশের নাগরিক’ বলা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।এই নিয়ে জলঙ্গি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্তরা। তাদের বক্তব্য, পরিকল্পিত ভাবে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে লক্ষ্য করে এই কাজ করা হয়েছে। কাজী রুহুল আমিন নামে এক বাসিন্দার অভিযোগ, আবেদনকারী ব্যক্তি ওই এলাকার ভোটার নন। তার দাবি, রানিনগর থানার মোহনগঞ্জ এলাকার বাসিন্দা বিজয় ঘোষ নামের এক ব্যক্তি এই আবেদন করেছেন।এই প্রসঙ্গে বিজয় ঘোষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য, তিনি কোনও আবেদন জমা দেননি এবং কলিকাহারা এলাকার সঙ্গেও তার সরাসরি পরিচয় নেই। কেউ তার নাম ব্যবহার করে জালিয়াতি করে থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। অভিযুক্ত ব্যক্তি বিজেপির স্থানীয় পদাধিকারী বলে জানা গিয়েছে। এখন প্রশ্ন উঠছে, কীভাবে এতজনের নাম একসঙ্গে বাদ দেওয়ার আবেদন গ্রহণ করা হল এবং সংশ্লিষ্টদের আগে থেকে কোনও নোটিশ কেন দেওয়া হয়নি। আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন কলিকাহারা গ্রামের বহু পরিবার।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories