Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

পূর্ব মেদিনীপুরে সেতু মেরামতির দাবিকে ভ্রুক্ষেপ দিল না রাজ্য সরকার, সেতু ভেঙে গুরুতর আহত ৫

পূর্ব মেদিনীপুরের খেজুরি এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় এক গুরুতর দুর্ঘটনা ঘটে। টিকাশীর হিজলী টাইডাল ক্যানেলের উপর তৈরি একটি পুরনো কাঠের সেতু আচমকা ভেঙে পড়ে। ঠিক একই সময় একটি টোটো যাত্রী নিয়ে সেতু পার হচ্ছিল। সেতু ভেঙে টোটোটি সরাসরি ক্যানেলের জলে পড়ে যায়। এতে পাঁচজন আহত হন। স্থানীয় মানুষ দ্রুত উদ্ধারকাজে নামেন এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে স্থায়ী কংক্রিটের সেতু নির্মাণের দাবি জানান। তাঁদের অভিযোগ, কয়েক বছর আগে সরকারি টাকায় এই সেতু তৈরি হয়েছিল। খরচের বোর্ড এখনও সেখানে রয়েছে। কিন্তু নির্মাণের অল্প সময়ের মধ্যেই সেতুর অবস্থা খারাপ হয়ে যায়। এমন কর্মব্যস্ত পথ দিয়ে লাক্ষী ও টিকাশী পঞ্চায়েতের বহু মানুষ প্রতিদিন যাতায়াত করেন। কাছাকাছি স্কুলের ছাত্রছাত্রীরাও এই সেতুর উপর নির্ভরশীল।

এলাকার বাসিন্দারা জানান, সেতুর দুরবস্থার কথা বহুবার জানানো হলেও কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি, সরকারের পক্ষ থেকে। বুধবার সিপিএম নেতা হিমাংশু দাস বলেন, সরকারের উন্নয়নের দাবির সঙ্গে বাস্তবের মিল নেই। তাঁর দাবি, সঠিক মানের সামগ্রী ব্যবহার না করায় এমন অবস্থা হয়েছে। ঘটনার তদন্ত ও নতুন সেতু নির্মাণের দাবি জোরালো হচ্ছে। বিরোধীদের অভিযোগ, কোন উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা করেনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফল স্বরূপ উন্নত মানের রাস্তাঘাট ও সেতুর অভাবে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories