Friday, March 6, 2026
22.2 C
Kolkata

মুসলিম বিদ্বেষে আসামের মুখ্যমন্ত্রী হেমন্তবিশ্ব শর্মার বিরুদ্ধে গর্জে উঠলো বামেরা, মুখ্যমন্ত্রীকে নোটিশ পাঠালো গৌহাটি হাইকোর্ট

আসামের রাজনীতিতে ভোটের আগে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ঘিরে। সম্প্রতি একটি ভিডিও ও একাধিক মন্তব্যকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি ওঠে। এই পরিস্থিতিতে গৌহাটি হাইকোর্ট মুখ্যমন্ত্রীকে নোটিস পাঠিয়েছে। আদালত জানিয়েছে, আগামী ২১ মার্চের মধ্যে তাঁকে লিখিতভাবে জবাব দিতে হবে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকার, আসাম সরকার এবং আসাম পুলিশের ডিজিপিকেও নোটিস দেওয়া হয়েছে।

অভিযোগ উঠেছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মুখ্যমন্ত্রীকে মুসলিম সম্প্রদায়ের দিকে লক্ষ্য করে গুলি চালাতে দেখা যায়। ভিডিওটির শিরোনাম ছিল ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক শুট’। ভিডিও প্রকাশের পর দেশ-বিদেশে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। বিরোধী দলগুলির দাবি, এ ধরনের দৃশ্য ও মন্তব্য মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে এবং সমাজে বিভাজন বাড়াচ্ছে।

এই ঘটনার পর বাম দল সিপিএম ও সিপিআই সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে। বিশিষ্ট চিন্তাবিদ হীরেন গোঁহাই-সহ আরও কয়েকজন একই ধরনের আবেদন জানান। তবে প্রথম শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, আগে হাইকোর্টে বিষয়টি উত্থাপন করতে হবে। পাশাপাশি গৌহাটি হাইকোর্টকে গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনার পরামর্শ দেওয়া হয়। এরপর ২১ ফেব্রুয়ারি গৌহাটি হাইকোর্টে নতুন করে আবেদন জমা পড়ে। কয়েক দিনের মধ্যে আরও একটি আবেদন করা হয়। প্রধান বিচারপতি আশুতোষ কুমারের নেতৃত্বে বেঞ্চে শুনানি শুরু হয়।আবেদনকারীদের পক্ষ থেকে আদালতে একাধিক ভিডিও ক্লিপ জমা দেওয়া হয়। আইনজীবীরা দাবি করেন, মুখ্যমন্ত্রীর বক্তব্য সংবিধানের সমতার নীতির পরিপন্থী এবং তা মানুষের অধিকার ক্ষুণ্ণ করছে।

শুনানির সময় প্রধান বিচারপতি মন্তব্য করেন, মুখ্যমন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক। আপাতত আদালত অভিযুক্তদের নোটিস জারি করছে বলে তিনি জানান। আগামী শুনানির আগেই জবাব দিতে হবে সংশ্লিষ্ট পক্ষকে। আইন বিশেষজ্ঞদের মতে, আদালত বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। ভবিষ্যতে আদালত কয়েকটি পদক্ষেপ নিতে পারে। প্রয়োজন হলে ফৌজদারি ধারায় ব্যবস্থা নেওয়া, বিশেষ তদন্তের নির্দেশ দেওয়া অথবা বিতর্কিত মন্তব্যে নিষেধাজ্ঞা জারি করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এদিকে আসামে শিগগিরই বিধানসভা নির্বাচন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যে ঘোষণা করেছেন, হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বেই বিজেপি ভোটে লড়বে। তবে এই আইনি জটিলতা নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণে কী প্রভাব ফেলে, তা এখন দেখার বিষয়। সব মিলিয়ে ঘটনাটি আসামের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories