Saturday, September 5, 2026
30 C
Kolkata

খামেনেইয়ের মৃত্যুর পর ইরানে শোক ও উত্তেজনা, জামকারান মসজিদে লাল পতাকা তুলে কী বার্তা দিল তেহরান?

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুকে ঘিরে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কোথাও শোকের ঢেউ, কোথাও আবার ভিন্ন সুর। বিভিন্ন জায়গায় বহু মানুষ রাস্তায় নেমে তার স্মরণে সমাবেশ করেছেন।

এই পরিস্থিতির মধ্যেই কোম শহরের ঐতিহাসিক জামকারান মসজিদ-এর গম্বুজের চূড়ায় লাল পতাকা উত্তোলন করা হয়। শিয়া সম্প্রদায়ের কাছে এই মসজিদ অত্যন্ত পবিত্র স্থান হিসেবে পরিচিত। তাই সেখানে যে কোনও প্রতীকী পদক্ষেপ বিশেষ গুরুত্ব বহন করে। লাল পতাকা ওড়ানোকে অনেকে একটি শক্ত বার্তা হিসেবেই দেখছেন।

শিয়া প্রথা অনুযায়ী, লাল পতাকা সাধারণত শহিদের স্মৃতিতে ওড়ানো হয়। এর মাধ্যমে বোঝানো হয় যে ন্যায় প্রতিষ্ঠা এবং প্রতিশোধের দাবি এখনও শেষ হয়নি। ফলে আয়াতোল্লার মৃত্যুর পর এই পতাকা উত্তোলন অনেকের কাছেই তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে। আন্তর্জাতিক মহলের বিশ্লেষকরা বলছেন, এটি কেবল ধর্মীয় আচারের বিষয় নয়,এর সঙ্গে রাজনৈতিক ইঙ্গিতও জড়িয়ে রয়েছে।

বিশ্বের নানা দেশে শিয়া মুসলিমদের কাছে জামকারান মসজিদের বিশেষ মর্যাদা রয়েছে। তাই সেখানে যা ঘটছে, তা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর এড়ায় না। আয়াতোল্লার প্রয়াণের পর গোটা বিশ্বের দৃষ্টি যখন ইরানের দিকে, তখন এই পতাকা উত্তোলনকে অনেকেই দেশের অবস্থান জানানোর প্রতীকী পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করছেন।

যদিও ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে স্পষ্ট মন্তব্য করেনি। এদিকে সাম্প্রতিক সময়ে পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বেড়েছে। শনিবার ভোরে আমেরিকা ও ইজরায়েলের হামলার পর ইরান পাল্টা আঘাত করেছে বলে জানা গেছে। বিশেষ করে যেখানে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে, সেসব এলাকাকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে বিভিন্ন সূত্রের খবর।

এদিন ওমান উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজেও আক্রমণের ঘটনা সামনে এসেছে। ওই জাহাজে ১৫ জন ভারতীয় এবং পাঁচ জন ইরানি নাগরিক ছিলেন বলে জানা গেছে। পাশাপাশি ওমানের একটি বন্দরে ড্রোন হামলার অভিযোগও উঠেছে। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুদ্ধের আশঙ্কায় উদ্বেগ বাড়ছে উপসাগরীয় অঞ্চলে। এই আবহে সংযুক্ত আরব আমিরশাহি ইরানকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। প্রতিবেশী দেশগুলি জানিয়েছে, তারা কোনও সংঘাতে জড়াতে চায় না।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories