Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

মুর্শিদাবাদের কান্দিতে সম্প্রীতির নজির, হিন্দু যুবকের শেষকৃত্যে পাশে দাঁড়ালেন মুসলিম প্রতিবেশীরা

মুর্শিদাবাদের কান্দিতে মানবিকতার এক উজ্জ্বল ছবি ধরা পড়ল। ব্লক অফিসের কাছে বসবাসকারী ৩৪ বছরের সজল বারিক দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার মারা যান। তিনি অত্যন্ত গরিব পরিবারের ছেলে ছিলেন বলে জানা যায়। সংসারের অবস্থা এতটাই খারাপ ছিল যে, তার শেষকৃত্য কীভাবে হবে তা নিয়েই পরিবার দুশ্চিন্তায় পড়ে যায়।

এই কঠিন সময়ে পাশে দাঁড়ান এলাকার মানুষ। মুসলিম সম্প্রদায়ের প্রতিবেশীরা এগিয়ে আসেন সজল বারিকের শেষকৃত্যে। স্থানীয় শ্রমিক সংগঠনের সদস্যরাও সাহায্যের হাত বাড়ান। সবাই মিলে চাঁদা তোলেন, যাতে সৎকারের খরচ জোগাড় করা যায়। পাড়ার নূর আলি, সামসের শেখ ও হাসিল শেখেরা নিজেরাই বাঁশ কেটে খাটুলি তৈরি করেন। অন্যদিকে বিশু বাগদি ও তার বন্ধুরা বাজার থেকে ফুল, মালা ও প্রয়োজনীয় সামগ্রী কিনে আনেন।

শেষযাত্রার সময় আরও আবেগঘন দৃশ্য দেখা যায়। বাবর, হাফিজুলদের মতো মুসলিম তরুণেরা সজলের মরদেহ কাঁধে তুলে শ্মশানের পথে হাঁটেন। তাদের সঙ্গে ছিলেন হিন্দু যুবকরাও। পথজুড়ে ছিল নীরবতা আর চোখের জল। পরিবারের সদস্যরা জানান, কয়েক বছর আগে সজলের এক বোনের মৃত্যু হলেও একইভাবে এলাকার মানুষ পাশে দাঁড়িয়েছিলেন। সেই স্মৃতি এখনও তাদের মনে আছে। এবারও সেই একই সহমর্মিতা দেখে তারা কৃতজ্ঞতায় ভরে ওঠেন।

স্থানীয়দের কথায়, আজকের দিনে যখন নানা কারণে সমাজে বিভাজনের কথা শোনা যায়, তখন কান্দির এই ঘটনা অন্য বার্তা দিল। এখানে ধর্মের চেয়ে বড় হয়ে উঠেছে মানবিকতা। বিপদের সময় সবাই এক হয়ে গেলে কোনও পরিবার একা থাকে না,এটাই যেন আবার প্রমাণ হলো। সাধারণ মানুষের এই মিলিত প্রয়াস দেখিয়ে দিল, সম্প্রীতি শুধু কথার কথা নয়, প্রয়োজনে তা কাজে প্রমাণ করা যায়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories