ইরান–আমেরিকা–ইজরায়েল সংঘর্ষের পর কেন্দ্রীয় সরকার দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, দেশে অশান্তি বা উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ড নজরদারি করতে হবে। বিশেষ করে, যারা ইরানের সমর্থনে উস্কানিমূলক মন্তব্য বা ধর্মীয় উগ্র বক্তব্য দিচ্ছেন, তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজ্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।সূত্রের খবর অনুযায়ী, গত শনিবার ইরান–আমেরিকা–ইজরায়েলের যৌথ হামলার পরই এই সতর্কবার্তা রাজ্যগুলিতে পৌঁছেছে। চিঠিতে রাজ্য সরকারগুলোকে বলা হয়েছে, অশান্তির ঝুঁকি কমাতে এবং পরিস্থিতি হাতের বাইরে যেতে না দেওয়ার জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে ধর্মীয় উগ্রতাবাদী বা ইরানপন্থী উস্কানিমূলক কর্মকাণ্ডের দিকে প্রশাসনের নজর দিতে হবে।এতে বলা হয়েছে, যে কোনো ধরনের ধর্মীয় হিংসাত্মক ঘটনা বা জনবিক্ষোভ যাতে বিস্তৃত আকার না নেয়, তার জন্য আগে থেকেই প্রস্তুতি থাকতে হবে। পরিস্থিতি মনিটর করার জন্য রাজ্য পুলিশের পাশাপাশি অন্যান্য নিরাপত্তা সংস্থাকেও সক্রিয়ভাবে কাজ করতে হবে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বিদেশে সংঘটিত রাজনৈতিক বা সামরিক ঘটনার প্রভাব দেশে পড়তে পারে। তাই কেন্দ্র ও রাজ্য প্রশাসনের মধ্যে সমন্বয় জরুরি। রাজ্যগুলিতে এই নির্দেশনা ইতিমধ্যেই পৌঁছে গেছে এবং প্রশাসন পর্যায়ক্রমে এই নির্দেশনার বাস্তবায়ন করছে। সাধারণ জনগণকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কেউ ইরানের সমর্থনে উত্তেজনাপূর্ণ মন্তব্য বা উস্কানিমূলক বক্তব্য দিলে তা স্থানীয় প্রশাসনের নজরে আনা উচিত।
Popular Categories


