Wednesday, October 21, 2026
24 C
Kolkata

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কয়েক সেকেন্ডের সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।
ভিডিওতে দেখা যায়, স্থানীয় অটারিয়া দেবী মন্দিরের সঙ্গে যুক্ত এক ব্যক্তি রাস্তায় এক কিশোরীকে থামান। অভিযোগ, তিনি মেয়েটির ধর্মীয় পরিচয় জানতে চান এবং তাকে বারবার প্রশ্ন করতে থাকেন। ঘটনাস্থলে উপস্থিত কেউ একজন পুরো বিষয়টি মোবাইলে রেকর্ড করেন।

দৃশ্যে দেখা যায়, গাড়ি থেকে নেমে ওই ব্যক্তি কিশোরীর সঙ্গে কথা বলতে শুরু করেন। প্রথমে তিনি জানতে চান, মেয়েটি কাকে বিশ্বাস করে। উত্তরে কিশোরী জানায়, সে আল্লাহর প্রতি আস্থা রাখে। এরপরই পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি তাকে জয় শ্রীরাম বলতে বাধ্য করে। মেয়েটিকে তখন স্পষ্টই ভীত এবং চাপে পড়া অবস্থায় দেখা যায়। কিছুক্ষণ দ্বিধায় থাকার পর শেষ পর্যন্ত সে সেই স্লোগানটি বলে।

ভিডিওটি সামনে আসার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। অনেকেই এই ঘটনাকে শিশুটির মানসিক নিরাপত্তার ওপর আঘাত বলে মন্তব্য করেছেন। বিষয়টি জানাজানি হতেই পুলিশে অভিযোগ দায়ের হয়। উধম সিং নগরের সিনিয়র পুলিশ সুপার অজয় গণপতি জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অরবিন্দ শর্মাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories