Tuesday, October 20, 2026
27 C
Kolkata

পূর্ব বর্ধমানের ১০৪ বছরের শেখ ইব্রাহিমের ভোটাধিকার অনিশ্চিত, তালিকায় নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’-এ উঠছে প্রশ্ন

পূর্ব বর্ধমান জেলার জামালপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ১০৪ বছরের শেখ ইব্রাহিম, দেশের প্রথম সাধারণ নির্বাচন থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিটি ভোটেই তিনি অংশ নিয়েছেন। কিন্তু এবার নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় তার নামের পাশে লেখা হয়েছে “আন্ডার অ্যাডজুডিকেশন” মানে ‘ বিচারাধীন ‘। ফলে আপাতত তিনি ভোট দিতে পারবেন না।

২৮ ফেব্রুয়ারি প্রকাশিত তালিকা দেখে পরিবার স্তম্ভিত হয়ে যায়। শেখ ইব্রাহিম বলেন, সারা জীবন তিনি নিজের ভোটাধিকারকে সম্মান করেছেন। তিনি বলেন, “এতদিন ভোট দিলাম, এখন কেন পারব না? এই দেশ তো আমারও।”

পরিবার সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের তরফে কিছু তথ্যে অসঙ্গতির অভিযোগ তুলে শুনানির নোটিস পাঠানো হয়। শেখ ইব্রাহিমের ৭০ বছরের ছেলে জানান, নির্দিষ্ট দিনে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়। পরে এক আধিকারিক বাড়িতেও এসে নথি খতিয়ে দেখেন। কিন্তু শেষমেশ প্রকাশিত তালিকায় তার নাম ঝুলন্ত অবস্থায় রয়ে যায়।

বিশেষ সংশোধন প্রক্রিয়া ঘিরে রাজ্য জুড়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। বহু ভোটারের নাম একইভাবে বিচারাধীন অবস্থায় রাখা হয়েছে বলে অভিযোগ। এক শতাব্দীর বেশি সময় ধরে দেশের নাগরিক হিসেবে নিজের দায়িত্ব পালন করা এই বৃদ্ধ এখন অপেক্ষায় তিনি কি আবার ভোটকেন্দ্রে গিয়ে নিজের অধিকার প্রয়োগ করতে পারবেন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories