Wednesday, March 11, 2026
24.4 C
Kolkata

দীর্ঘ ২ বছর থেকে বন্ধ ডেল্টা জুট মিল!দ্রুত মিল খোলার দাবিতে হাওড়ার সাঁকরাইলে শ্রমিকদের বিক্ষোভ!

দীর্ঘ দুই বছর ধরে বন্ধ হয়ে রয়েছে হাওড়ার সাঁকরাইলে ডেল্টা জুট মিল। কাজ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন কয়েক হাজার শ্রমিক ও তাদের পরিবার। মিল খোলার দাবি এবং শ্রমিকদের বকেয়া টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার দাবিতে রবিবার মিলের সামনে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিকদের পক্ষ থেকে একাধিক দাবি তোলা হয়, যার মধ্যে রয়েছে ঈদের আগে বিশেষ ভাতা দেওয়ার বিষয়টিও।

মিল বন্ধ হয়ে যাওয়ার পর থেকে শ্রমিকরা নিয়মিত আয় হারিয়েছেন। অনেকেই দীর্ঘদিন ধরে বেতন ও অন্যান্য পাওনা টাকা পাননি। ফলে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। অনেক শ্রমিক জানান, পরিবারের খরচ, সন্তানের পড়াশোনা ও চিকিৎসা—সবকিছু সামলাতে তাদের চরম সমস্যার মধ্যে দিন কাটাতে হচ্ছে।

এই বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন সিটু রাজ্য সভাপতি অনাদি সাহু সহ নন্দলাল মুখার্জি, সমীর মালিক, চন্দন মান্না, দয়ানন্দ নস্কর এবং রূপকুমার ঠান্ডা। সভা থেকে দ্রুত মিল চালু করার দাবি জানানো হয়। বক্তারা বলেন, মিল দীর্ঘদিন বন্ধ থাকার ফলে শ্রমিকদের জীবনে গভীর অনিশ্চয়তা নেমে এসেছে।

অনাদি সাহু অভিযোগ করেন, মিল মালিকদের সিদ্ধান্তের ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তার বক্তব্য, বিভিন্ন অনিয়মের কারণে শ্রমিকদের প্রাপ্য টাকা না দিয়েই অনেক জুট মিল বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে শ্রমিকদের জীবন-জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি তিনি বলেন, মিল চালু করার বিষয়ে সরকারের তরফে যথেষ্ট উদ্যোগ দেখা যাচ্ছে না।

তিনি আরও দাবি করেন, কাঁচা পাটের অজুহাত দেখিয়ে রাজ্যের বহু চটকল বন্ধ হয়ে গেছে। কোথাও আবার কাজের দিন ও সময় কমিয়ে মিল চালানো হচ্ছে। এর ফলে শ্রমিকদের আয় কমে যাচ্ছে এবং অনেককে কাজ থেকেও বসিয়ে দেওয়া হচ্ছে। সভা থেকে সতর্কবার্তা দিয়ে বলা হয়, দ্রুত ডেল্টা জুট মিল খুলে শ্রমিকদের সমস্যার সমাধান না হলে আগামী দিনে বড় আকারের আন্দোলন গড়ে তোলা হবে।

Hot this week

ঐতিহাসিক ওয়াকফ কবরস্থানের জমি ব্যক্তিগত সম্পত্তি নয়, জানাল দিল্লির আদালত!

দিল্লির সিভিল লাইন্স এলাকায় অবস্থিত শতবর্ষ প্রাচীন ‘শের জং...

বিফ কেলেঙ্কারিতে নাম জড়ালো বিজেপি মন্ত্রীর ছেলে নিখিল গড়করির

মহারাষ্ট্রে গোমাংস রপ্তানি নিয়ে ফের নতুন বিতর্ক সামনে এসেছে।...

জনসমাগম না থাকায় হুগলিতে বাতিল বিজেপির পরিবর্তন যাত্রার সভা

হুগলির পোলবা এলাকায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে ঘিরে নির্ধারিত সভা...

যুদ্ধের ১০ দিনের মধ্যেই আমেরিকা ও ইসরায়েলের শেষ হয়ে গেল ৭৫% গোলাবারুদ! দাবি করছে ইরান

মধ্যপ্রাচ্যে ইরান, ইজরায়েল ও আমেরিকার সংঘাত ক্রমেই তীব্র আকার...

ভোটার তালিকা থেকে বৈধ্য নাম বাদ পড়ার অভিযোগে বসিরহাটে বামেদের প্রতিবাদ কর্মসূচি

উত্তর ২৪ পরগনার বসিরহাটে ভোটার তালিকা নিয়ে নতুন করে...

Topics

ঐতিহাসিক ওয়াকফ কবরস্থানের জমি ব্যক্তিগত সম্পত্তি নয়, জানাল দিল্লির আদালত!

দিল্লির সিভিল লাইন্স এলাকায় অবস্থিত শতবর্ষ প্রাচীন ‘শের জং...

বিফ কেলেঙ্কারিতে নাম জড়ালো বিজেপি মন্ত্রীর ছেলে নিখিল গড়করির

মহারাষ্ট্রে গোমাংস রপ্তানি নিয়ে ফের নতুন বিতর্ক সামনে এসেছে।...

জনসমাগম না থাকায় হুগলিতে বাতিল বিজেপির পরিবর্তন যাত্রার সভা

হুগলির পোলবা এলাকায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে ঘিরে নির্ধারিত সভা...

এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদে মালদা শহরে নাগরিকদের বিশাল মিছিল

মালদা শহরে মঙ্গলবার নাগরিকত্ব ও ভোটাধিকার রক্ষা মঞ্চের উদ্যোগে...

Related Articles

Popular Categories