Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

প্রচারে নেমে কিশোরদের কাছে গিয়ে সাম্প্রদায়িক মন্তব্য করলেন বিজেপি নেতা সুরাজ কুমার সিং, তুঙ্গে বিতর্ক

পশ্চিমবঙ্গে আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার অভিযোগ উঠছে। বিরোধী দলগুলির দাবি, নির্বাচনের আগে ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে ভেদাভেদ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

সাম্প্রতিক একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপি নেতা সুরাজ কুমার সিং, ভোট প্রচারে বেরিয়ে কিশোরদের কাছে গিয়ে উস্কানি মূলক মন্তব্য করেন। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। রাজ্যের বিভিন্ন রাজনৈতিক নেতা ও সমাজের একাংশের মতে, সাম্প্রতিক সময়ে বিজেপির কয়েকজন নেতার বক্তব্যে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে দূরত্ব বাড়ানোর ইঙ্গিত মিলছে। তাঁদের অভিযোগ, ভোটের আগে ধর্মীয় পরিচয়কে সামনে এনে রাজনীতির ময়দানে সুবিধা নেওয়ার কৌশল নেওয়া হয়েছে।

বিরোধী শিবিরের বক্তব্য, বাংলার সামাজিক পরিবেশ ঐতিহ্যগতভাবেই সম্প্রীতির। এখানে বহু বছর ধরে বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। তাই নির্বাচনের আগে বিজেপি নেতা সুরজ কুমার সিংহ -এর এই ধরনের বক্তব্য বা প্রচার সমাজে অশান্তি তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories