Saturday, September 5, 2026
28 C
Kolkata

শিডিউল না দেখিয়ে কাজ করায় স্থানীয় বাসিন্দাদের চাপে বন্ধ রাস্তা নির্মাণের কাজ! ‘সিপিএম-এর ষড়যন্ত্র’ দাবি তৃণমূলের

কোন্নগরের নবগ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তাঘাটের বেহাল দশায় নাজেহাল এলাকাবাসীরা। এলাকাবাসীদের দাবি, গত বছর অতি ভারি বৃষ্টির সময় জলমগ্ন হয়ে যায় এলাকা। যার ফলে বহু রাস্তাঘাট খারাপ হয়ে যায়। এলাকার তৃণমূল সাংসদ ও বিধায়কদের বারবার সমস্যার কথা জানালো মেলেনা সুরাহা। অভিযোগ করার বেশ কিছুদিন পর, ‘আইপ্যাক’ সংস্থার থেকে এসে রিপোর্ট নিয়ে যাওয়া হয়। তবে এলাকাবাসীদের অভিযোগ শিডিউল না দেখিয়ে কাজ শুরু করেছেন কন্ট্রাক্টর। বারবার স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে শিডিউল দেখার অনুরোধ করা সত্ত্বেও দেখাতে পারিনি কন্ট্রাকটর। এরপর ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা নির্মাণের কাজ বন্ধ করিয়ে দেয়।

অপরদিকে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে চায় না কন্ট্রাকটর। ‘রাস্তার শিডিউল ছাড়া রাস্তা নির্মাণের কাজ করার পারমিশন কে দিল?’ রীতিমতো পালাতে থাকে কন্ট্রাকটর। তবে তৃণমূল নেতা সঞ্জয় সরকার মমতা ব্যানার্জির উন্নয়নমূলক প্রকল্পের প্রশংসায় এখনো পঞ্চমুখ। ঘটনাটি পুরোপুরিভাবে রাজনৈতিক ষড়যন্ত্র বলে চিহ্নিত করছেন তিনি। তার দাবি সিপিএম উদ্দেশ্য প্রণোদিত ভাবে স্থানীয় বাসিন্দাদের উত্তপ্ত করছে। যার ফলস্বরূপ রাস্তা নির্মাণের কাজ বন্ধ করতে বাধ্য হলো কন্ট্রাকটর।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories