Wednesday, October 21, 2026
27 C
Kolkata

ইরানের উপর যুদ্ধনীতি না মেনে মার্কিন হামলার তীব্র প্রতিবাদে কলকাতায় মিছিল ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের

মঙ্গলবার কলকাতায় ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সামরিক আক্রমণের প্রতিবাদে বড় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শ্রমিক সংগঠন, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং শিল্পভিত্তিক ফেডারেশনগুলির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সাধারণ মানুষও বিপুল সংখ্যায় এতে অংশ নেন।

মিছিলটি শুরু হয় চিত্তরঞ্জন অ্যাভিনিউ ও গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের সংযোগস্থল থেকে। সেখান থেকে এটি মহাজাতি সদন পর্যন্ত যায়। মিছিল জুড়ে শোনা যায় যুদ্ধবিরোধী ও সাম্রাজ্যবাদবিরোধী নানা স্লোগান। বক্তারা অভিযোগ করেন, মধ্যপ্রাচ্যে চলতে থাকা সংঘর্ষের বিষয়ে ভারত সরকার স্পষ্টভাবে অবস্থান নিচ্ছে না। সংসদে এই বিষয়ে কোনো প্রস্তাব বা আলোচনা না হওয়ায় তারা অসন্তোষ প্রকাশ করেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শ্রমিক সংগঠনের নেতারা বলেন, যুদ্ধের ফলে শুধু সেই অঞ্চলের মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, এর প্রভাব বিশ্বের অন্যান্য দেশেও পড়ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে কাজ করা বহু ভারতীয় শ্রমিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাঁদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক উত্তেজনার সুযোগ নিয়ে দেশে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো হচ্ছে। এতে সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ পড়ছে। তাঁদের দাবি, এই পরিস্থিতিতে সরকারের উচিত মানুষের স্বার্থকে গুরুত্ব দেওয়া এবং যুদ্ধের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া।সমাবেশে উপস্থিত নেতাদের মতে, বিশ্বের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে যুদ্ধ ও আক্রমণের ফলে অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছেন, যার মধ্যে নারী ও শিশুও রয়েছে। এই ধরনের সহিংসতার বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ হওয়া প্রয়োজন বলেও তাঁরা মত প্রকাশ করেন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories