Wednesday, October 21, 2026
25 C
Kolkata

বেলডাঙ্গা মামলায় এনআইএ-র তদন্ত বহাল রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের, ফের মুখ পুড়ল রাজ্য সরকারের

জানুয়ারি মাসে এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বেলডাঙায় বিক্ষোভ, পথ অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার তদন্ত এখন এনআইএ-র হাতেই রয়েছে। মুর্শিদাবাদের বেলডাঙায় ঘটে যাওয়া হিংসার মামলায় তদন্ত নিয়ে আইনি টানাপোড়েন আরও স্পষ্ট হল। এই ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) ভূমিকা নিয়ে যে নির্দেশ আগে দেওয়া হয়েছিল, তা নিয়ে স্থগিতাদেশ দেওয়ার আবেদন খারিজ করে দেয় কলকাতা হাই কোর্ট। পরে রাজ্য সরকার এই সিদ্ধান্তের বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানায়, তারা হাই কোর্টের নির্দেশে কোনও পরিবর্তন আনতে রাজি নয়। ফলে এনআইএ-র তদন্ত আপাতত চালু থাকছে। এর আগে বিচার ভবনের জেলা আদালত নির্দেশ দিয়েছিল, রাজ্য পুলিশের কাছে থাকা সমস্ত কাগজপত্র এনআইএ-র হাতে তুলে দিতে হবে। রাজ্যের পক্ষ থেকে আদালতে দাবি করা হয়, আগে সুপ্রিম কোর্টই বলেছিল যে এই ঘটনায় সন্ত্রাস দমন আইনের ধারা প্রযোজ্য কি না, তা হাই কোর্ট স্বাধীনভাবে বিচার করবে। তাই এনআইএ-র হাতে নথি তুলে দেওয়া সেই নির্দেশের সঙ্গে সাংঘর্ষিক। তবে বিচারপতিরা জানান, তদন্ত এগিয়ে নিতে প্রয়োজনীয় নথি না থাকলে এনআইএ কাজ করতে পারবে না। তাই এতে কোনও অসঙ্গতি নেই। একই সঙ্গে হাই কোর্টকে দ্রুত পরবর্তী শুনানি শেষ করার পরামর্শও দিয়েছে শীর্ষ আদালত।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories