Saturday, September 5, 2026
30 C
Kolkata

অক্ষয় পাত্রের অনুষ্ঠানে রাষ্ট্রপতি, শিশুপুষ্টিকে ‘মানবসম্পদে বিনিয়োগ’ বললেন মুর্মু

শিশুদের পুষ্টি নিশ্চিত করাকে দেশের ভবিষ্যৎ উন্নয়নের সঙ্গে সরাসরি যুক্ত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শিশুদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা আসলে দেশের মানবসম্পদকে শক্তিশালী করারই অংশ।

উপলক্ষ ছিল অক্ষয় পাত্র ফাউন্ডেশন-এর ২৫ বছরের কাজ এবং ৫০০ কোটির বেশি খাবার পরিবেশনের মাইলফলক উদ্‌যাপন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি সংস্থার ভূমিকার প্রশংসা করে বলেন, শিক্ষা ও পুষ্টি—এই দুই ক্ষেত্রেই তাদের উদ্যোগ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।

রাষ্ট্রপতি জানান, স্কুলের মধ্যাহ্নভোজন প্রকল্পে যুক্ত শিশুরা কেবল সাহায্যপ্রাপ্ত নয়, তারাই আগামী দিনের কর্মক্ষম জনশক্তির ভিত্তি। একটি সুস্থ ও শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন।

কেন্দ্রের পিএম পোষণ কর্মসূচির সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে সরকারি স্কুলে খাবার সরবরাহ করছে অক্ষয় পাত্র। এই প্রসঙ্গ তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, পুষ্টি ও শিক্ষার সমন্বয়ই উন্নত সমাজ গঠনের চাবিকাঠি।

অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, শিশু ও যুবসমাজ সুপুষ্ট না হলে দেশের পূর্ণ সম্ভাবনা বাস্তবায়ন সম্ভব নয়।

এদিনের অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রতীকীভাবে কয়েকজন শিশুকে খাবার পরিবেশন করেন। অনুষ্ঠানে সংস্থার কর্তা এবং বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories