Saturday, September 5, 2026
28 C
Kolkata

সাড়ে চার লক্ষ টাকা হাতানোর অভিযোগে, উত্তরপ্রদেশে দলীয় কার্যালয়ে ঢুকে প্রকাশ্যে বিজেপি নেতাকে থাপ্পড়!

সালমান খানের ব্লকবাস্টার ছবি ‘জয় হো’ সিনেমার দৃশ্যের পুনরাবৃত্তি ঘটলো উত্তরপ্রদেশে বিজেপির দলীয় কার্যালয়। এই সিনেমায় ‘ভাইজান’-এর একটি স্বনামধন্য ডায়লগ রয়েছে, “আম আদমি সোতা হুয়া শের হে। ছেড়-ছাড় মত কর। জাগ গেয়া তো চীর-ফার দেগা।” এই একই মেজাজে উত্তরপ্রদেশের দলীয় কার্যালয় ঢুকে সকলের সামনে এক ব্রীরাঙ্গনা মহিলা নিজের অধিকারের দাবিতে সজোরে চর খষে দেন বিজেপি নেতাকে।

উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ-এ একটি দলীয় কার্যালয়ে বিজেপির নবনির্বাচিত কাউন্সিলর ও অন্যান্য নেতাদের সম্মান জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শুরু থেকেই ধীরে ধীরে অনুষ্ঠানে সাধারণ মানুষ ও বিজেপি কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে যোগ দিতে থাকে। এই সময় আচমকা এক মহিলা সেখানে প্রবেশ করেন। তিনি সোজা সামনে গিয়ে উপস্থিত এক স্থানীয় নেতাকে থাপ্পড় মারেন এবং তাঁর জামার কলার ধরে টানাটানি শুরু করেন। ঘটনায় মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপস্থিত অনেকেই ভয় পেয়ে যান এবং কার্যালয়ের ভিতরে বিশৃঙ্খলা তৈরি হয়।

অন্যান্য নেতা-কর্মীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও তা সফল হয়নি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার কারণ নিয়ে পরে জানা যায়, ওই মহিলার অভিযোগ, সংশ্লিষ্ট নেতা তাঁর কাছ থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা নিয়েও তা ফেরত দেননি। বিষয়টি নিয়ে দলীয় নেতৃত্ব আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছে।

যদিও এই ঘটনা নতুন কিছু নয়। সাধারণ মানুষ বারবার বিজেপি নেতাদের কার্যকলাপে ক্ষুব্ধ হয়ে, তাদের উপর চড়াও হয়েছে বহুবার। গত বছরের অগাস্ট মাসে জলপাইগুড়ির নাগরাকাটায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মুর কনভয় ক্ষুব্ধ জনতার আক্রমণের মুখে পড়ে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories