Saturday, September 5, 2026
30 C
Kolkata

আরজিকর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহালদশা! বেডের অভাবে মাটিতে শুয়ে রোগী

বিতর্ক যেন পিছু ছাড়ছে না আরজিকর হাসপাতালের। মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণ! লিফটে চাপা পড়ে মৃত্যু! রোগীকে বাথরুম ব্যবহার না করতে দেওয়ায়, দূরের বাথরুম ব্যবহার করতে গিয়ে মাঝপথে রোগী মৃত্যু! এইসব ঘটনার পর ফের আরও একবার হাসপাতালের পরিকাঠামো নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো।

জানা যাচ্ছে, আরজিকর হাসপাতালের আরেক গুরুতর সমস্যা, রোগী শয্যার অভাব। রোগীর সংখ্যা বেশি হওয়ায় অনেককেই মেঝেতে শুইয়ে চিকিৎসা করতে হচ্ছে। জরুরি বিভাগে আসা রোগীদের ফিরিয়ে না দিয়ে ভর্তি রাখা হলেও এতে চিকিৎসায় নানা অসুবিধা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। অক্সিজেন দেওয়া, রোগীর সঠিকভাবে পরীক্ষা করা বা প্রয়োজনীয় যন্ত্র ব্যবহার সব ক্ষেত্রেই সমস্যা দেখা দিচ্ছে। অনেক জায়গায় অপরিষ্কার বিছানাও ব্যবহার করতে হচ্ছে, যা সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে।

চিকিৎসকদের একাংশের মতে, পরিকাঠামোগত গাফিলতির কারণেই এই ধরনের সমস্যা হচ্ছে। স্বাস্থ্য দফতরও পরিস্থিতির কথা স্বীকার করে জানিয়েছে, রোগীর চাপ সামলাতে বিকল্প উপায় খোঁজা হচ্ছে। তবে প্রশ্ন উঠছে, উন্নয়নের দাবি সত্ত্বেও কেন এমন পরিস্থিতি এখনও বজায় রয়েছে?

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories