Saturday, September 5, 2026
28 C
Kolkata

Jalangi : “মুর্শিদাবাদ জেলাকে শেষ করছে আইপ্যাক-এর লোক, তারা বিজেপির হয়ে কাজ করছে”-তৃণমূলের বিদায়ী বিধায়ক আব্দুর রাজ্জাক

ফের প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! আসন্ন ২৬ এর বিধানসভা নির্বাচনের ঠিক আগে মুর্শিদাবাদের তৃণমূলের বিদায়ী বিধায়ক আব্দুর রাজ্জাকের মন্তব্যে স্পষ্ট হল, দলের আভ্যন্তরীণ সাংগঠনিক পরিকাঠামের দুর্বলতা। তার একটি ভিডিও সমাজ মাধ্যমে আসার পর বিরোধীরা অভিযোগ করছে, নির্বাচনে লড়ার টিকিট না পাওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উপর প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করছেন আব্দুর রাজ্জাক। 

তৃণমূলের বিদায়ী বিধায়ক আব্দুর রাজ্জাক দাবি করেন, ২৬ বিধানসভা নির্বাচনের কাজে আঞ্চলিক লোক না দিয়ে, কলকাতা থেকে লোক নিয়ে আসা হচ্ছে। তিনি আশঙ্কা করেছেন, যথাসম্ভব পদক্ষেপ না নিলে তিনটে আসনে তৃণমূলের হেরে যাওয়ার সম্ভাবনা আছে। শুধু তাই নয় তৃণমূল কংগ্রেসের আইটি সেল আইপ্যাকে নিয়ে বিস্ফোরক দাবি করেছেন আব্দুর রাজ্জাক। মুর্শিদাবাদ জেলায় তৃণমূল ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধুমাত্র আইপ্যাক এর দ্বারা। আইপ্যাকে কর্মরত লোকেরা আসলে বিজেপির হয়ে কাজ করছে, আব্দুর রাজ্জাকের এই মন্তব্যের পর ভোটের আগে অস্বস্তিতে পড়ে তৃণমূল কংগ্রেস। 

ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের ডোমকল এবং জলঙ্গি বিধানসভার শক্তপোক্ত প্রার্থীকে দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে। যার ফলস্বরূপ জলঙ্গিতে বাবর আলি, এবং ডোমকলে আইপিএস হুমায়ুন কবিরকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্তে খুশি নয় দলেরই একাংশ। ফলত ভোটের মুখেই মুর্শিদাবাদে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ও মনোমালিন্যতা প্রকাশ্যে আসছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories