Saturday, September 5, 2026
30 C
Kolkata

দিনহাটায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল হয়ে লড়াইয়ের ডাক বিক্ষুব্ধদের!

প্রার্থী ঘোষণার পর থেকেই ক্ষোভ ছড়িয়েছিল স্থানীয় নেতা-কর্মীদের একাংশের মধ্যে। প্রার্থী বদলের দাবিও উঠেছিল দলীয় স্তরে। কিন্তু সেই দাবিতে সাড়া না মেলায় দিনহাটা বিধানসভা কেন্দ্রে এবার বিজেপির অন্দরকলহ প্রকাশ্যে চলে এসেছে। দলীয় প্রার্থীর পাশাপাশি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে প্রতীকও পেয়ে গিয়েছেন বিক্ষুব্ধ বিজেপি নেতা অনিমেষ বর্মন। ফলে কোচবিহারের এই হাই ভোল্টেজ কেন্দ্রে ‘বিজেপি বনাম বিজেপি’ লড়াইয়ের সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।

দিনহাটা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজ্যের বিদায়ী উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তাঁর বিরুদ্ধে বিজেপির আনুষ্ঠানিক প্রার্থী অজয় রায়। তবে পরিস্থিতিতে নতুন মোড় এনে নির্দল প্রার্থী হিসেবে ভোটের ময়দানে নেমেছেন বিজেপিরই বিক্ষুব্ধ নেতা অনিমেষ বর্মন। নির্বাচন কমিশনের তরফে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে এবং ‘দূরবীন’ প্রতীক নিয়ে তিনি লড়াই করছেন।

জানা গিয়েছে, বিজেপির জেলা কমিটির সদস্য এবং ছিটমহল আন্দোলনের অন্যতম মুখ দীপ্তিমান সেনগুপ্ত বিক্ষুব্ধ শিবিরের হয়ে এই সিদ্ধান্ত ঘোষণা করেন। শুক্রবার শহরের শহিদ কর্নার এলাকায় নিজের বাসভবনে সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, দলীয় স্তরে আপত্তি জানানো সত্ত্বেও প্রার্থী পরিবর্তন করা হয়নি। তাই নির্দল প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিক্ষুব্ধ শিবিরের অভিযোগ, অতীতে যাঁদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে, তাঁদেরই বারবার প্রার্থী করা হচ্ছে। দলীয় সংগঠনের কর্মীদের মতামত গুরুত্ব না দেওয়াতেই এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি তাঁদের।

ঘটনা সামনে আসতেই কোচবিহার জেলা বিজেপি নেতৃত্ব চাপে পড়েছে। সূত্রের খবর, ভোটের আগে পরিস্থিতি সামাল দিতে শুক্রবার সন্ধ্যাতেই জেলা নেতৃত্ব বৈঠকে বসেছে এবং দ্বন্দ্ব মেটানোর চেষ্টা চলছে।

অন্যদিকে, বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপির সংগঠনগত দুর্বলতাই এবার প্রকাশ্যে চলে এসেছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories