Sunday, September 6, 2026
28 C
Kolkata

শুভেন্দু অধিকারীর সাথে একই গাড়িতে তৃণমূলের বিদায়ী বিধায়ক! ভাইরাল ছবি ঘিরে দলবদলের জল্পনা

তৃণমূলের বিদায়ী বিধায়ক খগেশ্বর রায়-এর সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একই গাড়িতে। এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। তাহলে কি তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন?

ভাইরাল ছবিটি সামনে আসার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি ভোটের আগে দলবদলের পথে হাঁটছেন রাজগঞ্জের এই নেতা? ভাইরাল ছবিতে দেখা যায়, খগেশ্বর রায় এবং শুভেন্দু অধিকারী একই গাড়িতে বসে আছেন। ভাইরাল ছবির সত্যতা যাচাই করেনি NBTV।

তবে সমস্ত জল্পনায় জল ঢেলে বিদায়ী বিধায়কের স্পষ্ট দাবি, ছবিটি সম্পূর্ণ ভুয়ো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিকৃত করা হয়েছে। তাঁর কথায়, “আমি কোনওদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে একই গাড়িতে যাইনি। আমার ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই এই ছবি ছড়ানো হচ্ছে।”

প্রসঙ্গত, এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস রাজগঞ্জ কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেনি। সেই কারণেই ভাইরাল ছবি সামনে আসার পর তাঁর সম্ভাব্য বিজেপি যোগ নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে। স্থানীয় বিজেপি কর্মীদের একাংশ অবশ্য জানিয়েছেন, বিদায়ী বিধায়ক চাইলে বিজেপিতে যোগ দিতে পারেন। যা আরও জল্পনা তীব্র করেছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories