Saturday, September 5, 2026
28 C
Kolkata

গুজরাটে এক আসনে বিজেপি, কংগ্রেস ও আপ—তিন দলের হয়ে এক প্রার্থীর মনোনয়ন, বাড়ছে জল্পনা

গুজরাটের স্থানীয় পঞ্চায়েত নির্বাচনের আগে এক অদ্ভুত ঘটনা ঘিরে তীব্র রাজনৈতিক সমালোচনা শুরু হয়েছে। একই আসনে তিনটি বড় রাজনৈতিক দলের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন এক প্রার্থী। এই ঘটনায় রাজনৈতিক মহলে তৈরি হয়েছে বিভ্রান্তি।

দাহোদ জেলা পঞ্চায়েতের পিপেরো আসন থেকে ভারত সিং বাখলা নামের এক প্রার্থী প্রথমে ১০ এপ্রিল আম আদমি পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। এরপর ১১ এপ্রিল তিনি আবার কংগ্রেস ও বিজেপির প্রার্থী হিসেবেও আলাদা আলাদা করে মনোনয়ন জমা দেন। একই ব্যক্তির তিনটি বড় দলের হয়ে প্রার্থী হওয়ার ঘটনা রাজ্যের নির্বাচনী ইতিহাসে খুবই বিরল বলেই মনে করা হচ্ছে।

এই আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তাদের মধ্যে বিজেপি ও কংগ্রেসের একাধিক প্রার্থী রয়েছেন, পাশাপাশি কয়েকজন নির্দল প্রার্থীও আছেন। বিজেপির দাহোদ জেলা সভাপতি স্নেহল ধারিয়া দাবি করেছেন, ভারত সিং বাখলাই দলের অফিসিয়াল প্রার্থী। তবে বাখলা নিজে এখনও স্পষ্ট করে জানাননি, শেষ পর্যন্ত তিনি কোন দলের হয়ে লড়বেন।

এর আগে ভারত সিং বাখলা আম আদমি পার্টি ও কংগ্রেসের টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ২০১৭ এবং ২০২২ সালের বিধানসভা নির্বাচনে তিনি লড়াই করলেও জয় পাননি। এবারের নির্বাচনে তার এই পদক্ষেপ অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এই বিষয়ে যোগাযোগ করা হলে বাখলা সরাসরি কিছু বলতে চাননি। তিনি শুধু জানিয়েছেন, খুব শীঘ্রই সব পরিষ্কার হয়ে যাবে।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, একজন প্রার্থী একাধিক মনোনয়ন জমা দিলেও শেষ পর্যন্ত তাকে একটি মনোনয়নই রাখতে হবে। ১৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই হবে এবং ১৫ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। তাই ওই দিনই স্পষ্ট হয়ে যাবে, ভারত সিং বাখলা শেষ পর্যন্ত কোন দলের প্রার্থী হিসেবে ভোটে লড়বেন এবং কোন প্রতীক ব্যবহার করবেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories