Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

“দল টাকে শ্মশানে পাঠিয়ে দিল IPAC!” তৃণমূল কংগ্রেস টিকিট না দেওয়ায় দলত্যাগ করে চাঞ্চল্যকর দাবি আব্দুর রাজ্জাকের

ভোটের আগে মুর্শিদাবাদের রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। জলঙ্গির বিদায়ী বিধায়ক আব্দুর রাজ্জাক এবার প্রকাশ্যে দল ছাড়ার ঘোষণা করেছেন। তৃণমূল কংগ্রেস থেকে টিকিট না পাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে।

তিনি স্পষ্ট জানিয়েছেন, দলের সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতে চান না। পাশাপাশি আসন্ন নির্বাচনে তৃণমূলের ফল নিয়েও কড়া মন্তব্য করেছেন তিনি। তাঁর দাবি, ডোমকল মহকুমার তিনটি কেন্দ্রেই তৃণমূল পরাজিত হবে। জলঙ্গিতেও একই ফল হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

উল্লেখযোগ্য বিষয় হল, এই জলঙ্গি কেন্দ্র থেকেই টানা তিনবার জয়ী হয়েছেন তিনি। প্রথমে বামফ্রন্টের হয়ে এবং পরে তৃণমূলের প্রার্থী হিসেবে নির্বাচনে জিতে বিধায়ক হন। কিন্তু এবারের ভোটে দল তাঁকে প্রার্থী করেনি। তাঁর জায়গায় নতুন মুখকে সুযোগ দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে আগে থেকেই অসন্তোষ প্রকাশ করছিলেন তিনি। এবার সরাসরি দল ছাড়ার পথে হাঁটলেন। একইসঙ্গে তিনি অভিযোগ করেছেন, ভোটের পরে তাঁর বিরুদ্ধে দোষ চাপানো হতে পারে—এই আশঙ্কা থেকেই আগেভাগে নিজের অবস্থান পরিষ্কার করছেন। শুধু দল নয়, তৃণমূলের নির্বাচনী কৌশল নির্ধারণে যুক্ত সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল একশন কমিটি-কেও আক্রমণ করেছেন তিনি। তাঁর অভিযোগ, এই সংস্থার কাজের ফলে দলের ক্ষতি হয়েছে। এমনকি তিনি দাবি করেছেন, রাজ্যের রাজনীতিতে তাদের ভূমিকা প্রশ্নের মুখে। তিনি স্পষ্ট জানান, “দল টাকে শ্মশানে পাঠিয়ে দিল IPAC”

এদিকে, জলঙ্গি, রানিনগর এবং ডোমকল, এই তিনটি কেন্দ্রের ফলাফল নিয়ে এখন জোর জল্পনা চলছে। গত নির্বাচনে এই এলাকাগুলিতে তৃণমূল ভালো ফল করেছিল। তবে এবারে পরিস্থিতি কোন দিকে যাবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সব মিলিয়ে, ভোটের আগে এই ঘটনা রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। এখন দেখার, নির্বাচনের ফলাফলে এই ঘটনাগুলির কতটা প্রভাব পড়ে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories