Saturday, September 5, 2026
30 C
Kolkata

বঙ্গে প্রচারের জন্য ওড়িশা থেকে নিয়ে আসা বিজেপির বাইক বাহিনীর তাণ্ডবে আতঙ্কিত দাঁতন

পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভা এলাকায় মঙ্গলবার ভোটের প্রচারের শেষ দিনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, ওডিশা থেকে আসা একদল বাইক আরোহী এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করে। ঘটনাটি ঘটে মোহনপুর ব্লকের সিয়ালসাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আঁতলা গ্রামে, যা ওডিশা সীমান্তের কাছাকাছি।

হরিপুর থেকে বড়াই পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার পথ ব্যাপী বিজেপির একটি রোড আয়োজিত হয়। এই কর্মসূচিতে ওডিশার এক বিধায়ক ও জনপ্রিয় অভিনেতা অংশ নেন। তাঁর সঙ্গে বহু বাইক নিয়ে একটি বড় মিছিলও ছিল। পুলিশি নিরাপত্তার মধ্যেই সেই শোভাযাত্রা নির্দিষ্ট পথ অতিক্রম করে।

তবে অভিযোগ, রোড শো শেষ হওয়ার কিছুক্ষণ পর ৩০-৪০টি বাইকে করে কয়েকজন ব্যক্তি আঁতলা গ্রামে ফিরে আসে। তারা একটি ধর্মীয় স্থানের সামনে গিয়ে উচ্চস্বরে স্লোগান দিতে শুরু করে এবং ভাঙচুর চালায়। স্থানীয় মানুষদের সঙ্গে তাদের বচসা শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে যখন কিছু বাইকে আগুন লাগানো হয় এবং কয়েকটি বাইক ফেলে রেখে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে বাইক গলির নম্বর প্লেট খতিয়ে দেখা যায় অধিকাংশ ভাই ওড়িশা থেকে এসেছে।

স্থানীয়দের দাবি, এই ঘটনা পরিকল্পনা করেই ঘটানো হয়েছে, যাতে ভোটের আগে এলাকায় অশান্তি সৃষ্টি করা যায়। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, সংঘর্ষে তাদের এক কর্মী গুরুতর আহত হয়েছেন এবং তাকে চিকিৎসার জন্য বালেশ্বর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে প্রশাসনের আগাম প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে। কেন আগে থেকেই সতর্কতা নেওয়া হলো না, তা নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories