Saturday, September 5, 2026
28 C
Kolkata

সরকারি ভোটার স্লিপের সাথে তৃণমূলের স্লিপও বিলি করছেন বিএলও! উত্তেজনা গোসাবায়

দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে জোর প্রচারে নেমেছে শাসক ও বিরোধী শিবির। তারই মাঝে ভোটার স্লিপ বিলিকে কেন্দ্র করে তীব্র বিতর্ক দানা বাঁধল দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভায়।

অভিযোগ, নির্বাচন কমিশনের সরকারি ভোটার স্লিপের সঙ্গে শাসকদল তৃণমূল কংগ্রেসের দলীয় ভোটার স্লিপও বিলি করছিলেন এক বুথ লেভেল অফিসার (বিএলও)। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোসাবা বিধানসভার রাঙাবেলিয়া অঞ্চলের ১৫৪ নম্বর বুথ এলাকায়। অভিযুক্ত বিএলও-র নাম অসীম মণ্ডল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বুথের দায়িত্বে ছিলেন অসীম মণ্ডল। অভিযোগ, তিনি এক ভোটারের বাড়িতে বসেই নির্বাচন কমিশনের দেওয়া সরকারি ভোটার স্লিপের পাশাপাশি একটি রাজনৈতিক দলের ভোটার স্লিপ বিতরণ করছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় শুরু হয় শোরগোল এবং রাজনৈতিক মহলে চাপানউতোর।

ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি। দলের স্থানীয় নেতৃত্বের প্রশ্ন, একজন সরকারি কর্মী বা বিএলও কীভাবে নির্বাচন কমিশনের সরকারি নথির সঙ্গে কোনও রাজনৈতিক দলের স্লিপ একসঙ্গে বিতরণ করতে পারেন? তাঁদের দাবি, এই ঘটনা সরাসরি আদর্শ আচরণবিধি লঙ্ঘনের সামিল।

ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলে জানা গিয়েছে, যার জেরে বিতর্ক আরও তীব্র হয়েছে। যদিও অভিযুক্ত বিএলও অসীম মণ্ডলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।

এদিকে অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। গোসাবা বিধানসভার নির্বাচন আধিকারিক সূত্রে খবর, অভিযোগের গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যেই অসীম মণ্ডলকে শোকজ করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসনের তরফে জানানো হয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories