Saturday, September 5, 2026
28 C
Kolkata

ভোট পর্ব শুরু হতে না হতেই উত্তপ্ত দেগঙ্গা! ভোটারদের প্রভাবিত করতে এলাকায় টাকা বিলি করা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা এলাকায় অশান্তির ছবি সামনে এসেছে। ভোটের আগের রাতেই তৃণমূল প্রার্থী আনিসুর রহমানকে ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, তাঁকে ধাওয়া করেন আইএসএফ সমর্থকেরা। তৃণমূলের দাবি, পরিকল্পিতভাবেই তাদের প্রার্থীকে ভয় দেখানোর চেষ্টা হয়েছে।

অন্যদিকে আইএসএফের বক্তব্য ভিন্ন। তাদের অভিযোগ, ভোটারদের প্রভাবিত করতে এলাকায় টাকা বিলি করা হচ্ছিল, আর সেই কারণেই সাধারণ মানুষ প্রতিবাদ করেন। তবে এই অভিযোগ মানতে রাজি নয় তৃণমূল। আনিসুর রহমান জানান, এক এজেন্টের অসম্পূর্ণ কাগজ ঠিক করতে রাতেই বেরিয়েছিলেন তিনি, তখনই এই ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে, যেখানে তাঁকে দ্রুত সরে যেতে দেখা যায়। সেই সময় কিছু লোককে স্লোগান দিতেও শোনা গেছে।

শুধু দেগঙ্গাই নয়, মিনাখাঁ ও বারাসত এলাকাতেও চাপানউতোরের খবর মিলেছে। কোথাও ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে, আবার কোথাও এজেন্টদের গুরুত্বপূর্ণ নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ সামনে এসেছে। সব মিলিয়ে ভোটের আগেই একাধিক এলাকায় অশান্তির আবহ তৈরি হয়েছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories