Tuesday, July 21, 2026
27.3 C
Kolkata

মদ ও প্রস্রাব পান করিয়ে পৈশাচিক নির্যাতনের পর মৃত্যু রোশন খাতুনের! জামিনে ছাড়া পেয়ে মাল্য দানে সম্মানিত হলেন গ্রামের প্রধানের ছেলে 

বিহারের মধুবনী জেলায় রমজান মাসে নিহত মুসলিম গৃহবধূ রোশন খাতুনের ঘটনায় মূল অভিযুক্তদের একজন সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছে। জানা গিয়েছে, এই মামলায় মোট ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও এখন পর্যন্ত কেবল মাগানু সিং নামের এক ব্যক্তিকেই গ্রেফতার করা হয়েছিল। কয়েকদিন আগে তিনি আদালত থেকে জামিন পান। এরপর নিজের গ্রামে ফিরতেই কিছু স্থানীয় বাসিন্দা মাগানু সিং-কে ঘিরে উল্লাসে মেতে ওঠেন। ফুলের মালা পরিয়ে, আতশবাজি ফাটিয়ে তাকে স্বাগত জানানো হয়। সেই সময় তার সমর্থনে স্লোগানও দেওয়া হয়, যা ঘিরে ক্ষোভ আরও বাড়ে।

ঘটনার সূত্রপাত একটি স্থানীয় বিবাদ থেকে। অভিযোগ অনুযায়ী, রোশন খাতুন স্থানীয় বিবাদ সংক্রান্ত সমস্যার সমাধান চাইতে গ্রামের প্রধানের কাছে গিয়েছিলেন। সেই সময় প্রধানের ছেলে মাগানু সিং সহ কয়েকজন তাকে মারধর করে। শুধু তাই নয়, রোশন খাতুনকে একটি খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন চালানোর অভিযোগও উঠেছে। গুরুতর অবস্থায় তাকে পস্রাব ও মদ পান করতে বাধ্য করা হয় বলেও অভিযোগ রয়েছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। আশঙ্কাজনক অবস্থায় রোশন খাতুনকে পাটনার একটি হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত তিনি বাঁচেননি। মার্চ মাসের শুরুতে তার মৃত্যু হয়।

এদিকে, মূল অভিযুক্তের জামিন এবং তাকে প্রকাশ্যে সংবর্ধনা দেওয়ার ঘটনায় সামাজিক ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও কেন মাত্র একজনকেই গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের কড়া শাস্তির দাবিও জোরালো হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে বলে মনে করছেন স্থানীয়রা।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories