Saturday, September 5, 2026
30 C
Kolkata

১৯ কেজিতে বাড়ল ৯৯৩ টাকা, বাণিজ্যিক এলপিজি এবং ছোট সিলিন্ডারে রেকর্ড মূল্যবৃদ্ধি!

শুক্রবার থেকে দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে বড়সড় বৃদ্ধি হয়েছে। জানা গিয়েছে, ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৯৯৩ টাকা বেড়েছে। পাশাপাশি ৫ কেজির ছোট বা ‘মিনি’ সিলিন্ডারের দামও ২৬১ টাকা বাড়ানো হয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এই মূল্যবৃদ্ধির কথা নিশ্চিত করেছে।নতুন দামের হিসাবে, দিল্লিতে ১৯ কেজির একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ৩,০৭১.৫০ টাকা। মুম্বইয়ে এই সিলিন্ডারের দাম প্রায় ৩,০২৪ টাকা। অন্যদিকে ৫ কেজির মিনি সিলিন্ডারের দাম দিল্লিতে প্রায় ৩৩৯ টাকা হয়েছে। বড় শহরগুলিতেও প্রায় একই রকম দাম দেখা যাচ্ছে।উল্লেখ্য, এর আগের মাসেও একই ধরনের দাম বৃদ্ধি করা হয়েছিল। ফলে টানা দুই মাস ধরে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল। এই পরিস্থিতিতে রেস্তোরাঁ, হোটেল, বেকারি ও অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির খরচ অনেকটাই বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। কারণ, এই সমস্ত ক্ষেত্রেই রান্না ও দৈনন্দিন কাজে বাণিজ্যিক এলপিজির উপর নির্ভরতা বেশি।ব্যবসায়ীরা সাধারণত বাড়তি খরচের একটা অংশ ক্রেতাদের উপর চাপিয়ে দেন। তাই আগামী দিনে খাবারের দাম বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে দেশীয় বিমান সংস্থাগুলির জন্য এভিয়েশন টারবাইন ফুয়েল বা এটিএফ-এর দাম এইবার বাড়ানো হয়নি। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লেও তা পুরোপুরি গ্রাহকদের উপর চাপানো হয়নি বলে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন।এছাড়াও পেট্রোল, ডিজেল এবং গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। দেশে প্রায় ৩৩ কোটি গ্রাহক যে ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন, তার দামে কোনও পরিবর্তন করা হয়নি। সরকারি তথ্য অনুযায়ী, মোট পেট্রোলিয়াম পণ্যের প্রায় ৮০ শতাংশের দামে কোনও বদল হয়নি। প্রায় ৪ শতাংশ পণ্যের দাম কমেছে এবং বাকি ১৬ শতাংশ, মূলত শিল্প ক্ষেত্রে ব্যবহৃত জ্বালানির দাম বেড়েছে। তেল সংস্থাগুলির মতে, আন্তর্জাতিক বাজারের ওঠানামার সঙ্গে তাল মিলিয়ে এই মূল্য পরিবর্তন করা হয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories