Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

চলন্ত ট্রেনে মাদ্রাসা শিক্ষককে খুন! ‘চোর’ অপবাদে মারধর, দেহ ফেলা হল রেল লাইনে: অভিযোগ পরিবারের

উত্তরপ্রদেশের বেরেলি রেল স্টেশনের কাছে রেল লাইনের ধারে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তি বিহারের কিষাণগঞ্জ জেলার বাসিন্দা, নাম তৌসিফ রাজা মাজাহেরি। বয়স প্রায় ৩০ বছর। তিনি পেশায় মাদ্রাসার শিক্ষক ছিলেন এবং একই সঙ্গে মসজিদে ইমামতির দায়িত্বও পালন করতেন। কয়েকদিন আগে তিনি একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বেরেলি গিয়েছিলেন। সেখান থেকে ট্রেনে চেপে ফেরার সময় এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে।রেল কর্তৃপক্ষের প্রাথমিক দাবি, এটি একটি দুর্ঘটনা। তবে পরিবারের সদস্যরা এই ব্যাখ্যা মানতে নারাজ। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে মারধর করে হত্যা করা হয়েছে এবং পরে দেহটি ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে। মৃতের স্ত্রী তাবাসসুম খাতুন সংবাদমাধ্যমের সামনে দাবি করেছেন, ঘটনার রাতে তার স্বামী তাকে ফোন করেন এবং ভিডিও কলে পরিস্থিতি দেখানোর চেষ্টা করেন।তাবাসসুমের কথায়, সেই ভিডিওতে দেখা যায় কয়েকজন ব্যক্তি তার স্বামীকে ঘিরে ধরে অপমানজনক ভাবে প্রশ্ন করছে। তিনি নিজের পরিচয়পত্র এবং ব্যাগ দেখিয়ে বোঝানোর চেষ্টা করছিলেন যে তিনি একজন শিক্ষক, কোনো অপরাধী নন। তবুও তাকে ‘চোর’ বলে অপবাদ দেওয়া হচ্ছিল এবং অন্য যাত্রীদের উস্কে দেওয়া হচ্ছিল। অভিযোগ, ট্রেনের ভেতরেই তার ওপর হামলা চালানো হয়। ভিডিওতে নাকি তাকে মারধরের দৃশ্যও ধরা পড়েছিল।পরিবারের দাবি, ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে এই হামলা হতে পারে। ঘটনার পরে তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলেও দাবি করা হয়েছে। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে বারবার ফোন করা হলেও প্রথমে কেউ ফোন ধরেনি। পরে সকালে এক পুলিশ কর্মী সেই ফোন রিসিভ করে জানান, তৌসিফের ব্যাগ ও মোবাইল রেল লাইনের পাশে পাওয়া গেছে। প্রথমে পুলিশ জানায়, তিনি গুরুতর আহত অবস্থায় আছেন। কিছু সময় পর মৃত্যুর খবর দেওয়া হয়।পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মৃতের এক পরিবারের সদস্য দাবি করেছেন, ‘চোর’ অপবাদ দিয়ে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করে এই ধরনের হামলা চালানো হচ্ছে। তার মতে, এটি একটি বিপজ্জনক প্রবণতা, যা রুখতে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories