Saturday, September 5, 2026
30 C
Kolkata

তৃণমূলের ভরাডুবির পর বেসুরো ফিরহাদ কন্যা, নাম না করে মমতাকে ‘ধৃতরাষ্ট্র’ কটাক্ষ প্রিয়দর্শিনীর!

বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে অসন্তোষ যেন ক্রমেই প্রকাশ্যে আসছে। দলের ফল বিপর্যয়ের পর সাংগঠনিক নেতৃত্ব ও তথাকথিত ‘কর্পোরেট কালচার’ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন দলের একাংশ নেতা। ইতিমধ্যেই দলীয় ক্ষোভ প্রকাশ্যে আসায় পাঁচ নেতাকে শোকজ করেছে তৃণমূল কংগ্রেস। এর মধ্যেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-এর কন্যা প্রিয়দর্শিনী হাকিম-এর একটি ইঙ্গিতপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্ট নতুন করে রাজনৈতিক জল্পনা উসকে দিয়েছে।

সামাজিক মাধ্যমে করা ওই পোস্টে প্রিয়দর্শিনী লেখেন, “মহাভারতের মহাযুদ্ধের প্রধান কারণ ছিল দুর্যোধনের প্রতি ধৃতরাষ্ট্রের অন্ধ প্রেম ও পক্ষপাতিত্ব। জনশ্রুতিমূলক কাহিনির ভিত্তিতে ভগবান রামচন্দ্রের পদক্ষেপের ফলেই রামরাজ্যের পতন শুরু হয়… কারও প্রতি নীতিহীন আনুগত্যে অন্ধ হবেন না।” পাশাপাশি তিনি আরও লেখেন, “চোখে ঠুলি বেঁধে থেকো না। কান দিয়ে দেখো না।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, এই পোস্টের মাধ্যমে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে ঘিরে স্বজনপোষণ ও নেতৃত্বের ধরন নিয়ে পরোক্ষ সমালোচনা করা হয়েছে। তৃণমূলের নির্বাচনী বিপর্যয়ের কারণ হিসেবে দলীয় সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রীকরণ এবং পরিবারতন্ত্রের প্রসঙ্গই তুলে ধরতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে।

রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরেই আলোচিত যে, ফিরহাদ হাকিম সংগঠনের অভ্যন্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলয়ের অংশ ছিলেন না। দলীয় নেতৃত্বে বয়সসীমা সংক্রান্ত নির্দেশিকা নিয়েও অতীতে প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন তিনি, যা দলীয় অন্দরে আলোচনার বিষয় হয়েছিল।

উল্লেখ্য, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ক্ষমতা হারালেও কলকাতা বন্দর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন ফিরহাদ হাকিম। বিজেপি প্রার্থী রাকেশ সিংকে পরাজিত করে তিনি নিজের রাজনৈতিক ভিত্তি ধরে রাখতে সক্ষম হন।

দলীয় পরাজয়ের পর ক্ষোভ ও আত্মসমালোচনার আবহে প্রিয়দর্শিনী হাকিমের এই পোস্ট তৃণমূলের অভ্যন্তরীণ টানাপোড়েনকে আরও স্পষ্ট করল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন দলীয় নেতৃত্ব এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায় কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories