Sunday, June 7, 2026
28.5 C
Kolkata

একটা ফাটলে চারটে আবেদন, ধরা পড়ায় ফেরত দিতে চাই টাকা

এনবিটিভি: পাঁচিল ঘেরা পেল্লায় বাড়ি তাঁর। পাড় বাঁধানো পুকুরে শান বাঁধানো চাতাল। উঠোনে গাছ-গাছালি। তবে আমপান সে বাড়িতে আঁচড় কাটতে পারেনি, তা বলা যাবে না। বাড়ির দেওয়ালে একটা ফাটল রয়েছে।

সেই ফাটল দেখিয়েই বাড়ির বড় ছেলে অর্চিষ্মান মণ্ডল জানালেন, আমপানে গাছ পড়ে ওই ফাটল হয়েছে। অর্চিষ্মানের বাবা তাপসকুমার মণ্ডল হিঙ্গলগঞ্জ থানার দুলদুলি পঞ্চায়েতের ১৬৯ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য। এ হেন তাপস সেই ফাটলের জন্য সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন।

তিনি একা নন, পরিবারের চার সদস্যের নামে ক্ষতিপূরণ দাবি করে বসেছেন তিনি। ইতিমধ্যে তিনজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেও গিয়েছে। অর্চিষ্মান বলছেন, “আমাদের তিন জনের নামে টাকা আসতেই গ্রামের সকলে সমালোচনা করছেন। তবে মায়ের নামে ক্ষতিপূরণ আসেনি এখনও।” অর্চিস্মানের দাবি, তাঁরা নাকি সেই টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করেছেন। এ বিষয়ে তাপসের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। এসএমএসের উত্তরও দেননি। তাপসের বুথেই দুলদুলির পূর্ব পাড়ায় বাস বেশ কিছু গরিব মানুষের। কৃষ্ণপদ হালদার তাঁদেরই একজন। বললেন, “আমার এবং আমার দাদা শৌভিকের মাটির বাড়ির খুবই ক্ষতি হয়েছে ঝড়ে। দাদা পরিযায়ী শ্রমিক। ক্ষতিপূরণের আবেদন করতে কাগজ জমা দিতে গিয়েছিলাম তাপসবাবুর কাছে। উনি দাদার কাগজ জমাই নেননি। আমার কাগজ জমা পড়লেও টাকা পাইনি।” একই অভিযোগ গ্রামের বাসিন্দা বিধান মণ্ডল, মধুসূদন মণ্ডল, গিরিবালা মণ্ডলদের। অভিযোগ, তাপস একা নন, তাঁর আত্মীয় এবং ঘনিষ্ঠেরাও পরিবারের একাধিক সদস্যের নামে ক্ষতিপূরণ পেয়েছেন। স্থানীয় সিপিএম নেতা বিশ্বজিৎ মণ্ডল বলেন, “তাপসবাবুর বুথের মাটির বাড়ির মালিকেরা ক্ষতিপূরণ পাননি এখনও। বিরোধী দল যাঁরা করেন, তাঁদের বঞ্চিত করা হচ্ছে।” স্থানীয় বিধায়ক দেবেশ মণ্ডলের কথায়, “তাপস একটা ভুল করে ফেলেছে। ওকে বলা হয়েছে টাকা ফেরত দিতে।” তিনি জানান, যাঁরা ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য, তাঁরা অবশ্যই তা পাবেন।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories