Saturday, September 5, 2026
30 C
Kolkata

কলকাতা ও উত্তরপ্রদেশ পুলিশের যৌথ অভিযানে বড় সাফল্য, চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের মূল শুটারসহ গ্রেপ্তার ৩!

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড মামলায় বড়সড় সাফল্য পেল পুলিশ। কলকাতা এবং উত্তরপ্রদেশ পুলিশের এক রুদ্ধশ্বাস যৌথ অভিযানে অযোধ্যা থেকে গ্রেপ্তার করা হলো এই খুনের আসল শার্প শুটার রাজ সিংকে । একই সঙ্গে বিহারের বক্সার জেলা থেকে পাকড়াও করা হয়েছে আরও দুই অভিযুক্ত – মায়াঙ্ক মিশ্র ও ভিকি মৌর্যকে ।

পুলিশ সুত্রে খবর, এই হত্যাকাণ্ডের আসল শার্প শুটার রাজ সিং আদতে বিহারের বক্সারের বাসিন্দা হলেও সে বেশ অনেকদিন ধরেই উত্তরপ্রদেশে বসবাস করত। খুনের ঘটনার পর পুলিশের থেকে পালাতে সে অযোধ্যায় এসে লুকিয়েছিল। এর আগে গ্রেপ্তার হওয়া বিশাল নামের এক দুষ্কৃতিকে জেরা করার সময় রাজ সিংয়ের নাম জানতে পারে তদন্তকারীর। এরপর উত্তরপ্রদেশ এটিএস (ATS) ও কলকাতা পুলিশ রাজ সিংয়ের অবস্থান ট্র্যাক করে এবং তাকে গ্রেপ্তার করে।

অন্যদিকে, বিহারের বক্সার জেলা থেকে গ্রেপ্তার হয়েছে মায়াঙ্ক মিশ্র ও ভিকি মৌর্য। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য— মায়াঙ্ক মিশ্র বিহারের কুখ্যাত গ্যাংস্টার চন্দন মিশ্রের দলের সক্রিয় সদস্য। পুলিশের প্রাথমিক অনুমান, এটি একটি সুপরিকল্পিত ‘কন্ট্যাক্ট কিলিং’ এবং এর নেপথ্যে প্রভাবশালী কোনো চক্র কাজ করছে।

এই নিয়ে চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে মোট তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। বক্সার থেকে ধৃত মায়াঙ্ক ও ভিকিকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। তদন্তকারীদের লক্ষ্য, ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা করে এই খুনের নেপথ্যের আসল উদ্দেশ্য এবং এর পেছনে আর কে কে জড়িত রয়েছে, তা প্রকাশ্যে আনা।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories